০৪:৩৫ এম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ আবারও পিছিয়েছে। বর্তমানে ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম স্থানে রয়েছে। সচরাচর বছরের শুরুতে এ সূচকে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৯৫তম স্থানে, যেখানে উত্তর কোরিয়াও একই অবস্থানে রয়েছে।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই মঙ্গলবার তাদের ওয়েবসাইটে সর্বশেষ সূচক প্রকাশ করে।
এই সূচকটি বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। মূলত, কোনো দেশের নাগরিক কতগুলো দেশে আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের ভিত্তি।
আরও পড়ুন: নড়াইলে সাপের ছোবল খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে বৃদ্ধ
সূচকের তথ্য অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া অথবা অন অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। জানুয়ারি ২০২৬ ও ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ৩৭ ছিল। এর মানে, গত ছয় মাসের মধ্যে বাংলাদেশ দুটি ভিসামুক্ত বা সহজ ভিসার গন্তব্য হারিয়েছে।
যে ৩৫টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত ও অন অ্যারাইভাল সুবিধা পাবেন তা হলো: রুয়ান্ডা, বাহামা, বার্বাডোজ, জাম্বিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
এছাড়া, অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন আরও ১৪টি দেশে। এই দেশগুলোতে পৌঁছানো পর, আন্তর্জাতিক বিমানবন্দর বা সীমান্ত ইমিগ্রেশন কাউন্টার থেকে সরাসরি ভিসা সংগ্রহ করতে হয় এবং কিছু দেশ এই জন্য নির্দিষ্ট ফি নিয়েছে। দেশগুলো হলো: ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, কোমোরোস দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া ও টুভ্যালু।
এছাড়া, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সুবিধা পাওয়া যাবে শ্রীলঙ্কা, কেনিয়া, ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস— এই চার দেশে। এই দেশগুলোতে যাওয়ার জন্য অনলাইনে একটি ফ্রি বা স্বল্প খরচের ‘প্রাক-ভ্রমণ অনুমোদন’ বা ইটিএ ফরম পূরণ করে অনুমতি নিতে হয়। এটি কোনো প্রথাগত কনসুলার ভিসা নয়, তবে বোর্ডিংয়ের আগে এটি বাধ্যতামূলক।
আরও পড়ুন: জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক হলেন মাহিন সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন