০৯:৪৮ পি.এম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানে পরাজিত হয়ে বাংলাদেশ খাদের কিনারে চলে গিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে যুবারা অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৪৫ রানে পরাজিত করেছে।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ আল আহসান মুমিন ও জারিফ সিয়ামের ফিফটিতে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা ২৩ বল বাকি থাকতে ২০০ রানে গুটিয়ে যায়।
শ্রীলঙ্কার সেনুজা ভেকুনাগোদা ৯৫ বল খেলে ৮৫ রান করেন। তার ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে তাফিউল, আতিকুর, রুবাই ও রবিউল ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এশিয়া কাপ
তবে শ্রীলঙ্কাকে পরাজিত করেও বাংলাদেশ খুব একটা স্বস্তিতে নেই। ‘বি’ গ্রুপে প্রথম দুই ম্যাচ বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে যুবাদের বিশাল ব্যবধানে জয় প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন