০৩:০৫ পি.এম
দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ। এই তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়ে মন্ত্রী বলেন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজন করা হয় ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ। সেখানে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা উঠে আসে।
আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের ভিত্তিতে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও সামনে আসতে হবে।
এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। আর্ন প্রজেক্টসহ নানা উদ্যোগকে কাজে লাগিয়ে যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।
সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও জোর দিয়েছেন মন্ত্রী।
ছায়া সংসদের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেছেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে।
আরও পড়ুন: মনপুরায় কোস্টগার্ডের হাতে ১৩ মণ মা ইলিশ জব্দ
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তিতে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে ‘হ্যাঁ’ পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন