১১:৪২ পি.এম
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি সেকেন্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, আব্দুল সানা, প্রফেসর দীপ্র কুমার মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারুল ইসলাম, সেক্রেটারি মাসুম বিল্লাহ, শাহীন এবং সনাতন ধর্মাবলম্বী দায়িত্বশীল অরবিন্দু ও উজ্জ্বলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা।" তিনি আরও বলেন, "সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব।" তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান যেন কোনো মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন