ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিকেল ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন


রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিকেল ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার, জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তিনি সার্বিক বিষয়ে কথা বলবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


আবারও বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে হামলা চালাল ইরান

বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘তারা আমেরিকান কোম্পানি অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানটি শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীকে গোয়েন্দা সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আসছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত অ্যামাজন বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে গত বুধবারেও ডেটা সেন্টারটিতে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে খাদ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


জয়পুরহাটে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে খাদ্য প্রতিমন্ত্রী

কালাই উপজেলার জয়পুরহাটে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং কৃষি সচিব ড. রফিকুল-ই-মোহাম্মদ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বামনাহানি মৌজায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তর পাশে যে সম্ভাব্য স্থানটি রয়েছে, সেখানেই তাঁরা পরিদর্শন করেন।

কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রায় ১০০ একর (প্রায় ৩০০ বিঘা) জমির ওপর।

স্থানীয় কৃষকদের মধ্যে আশা তৈরি হয়েছে, যদি এ প্রকল্প বাস্তবায়িত হয়, তবে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আমাদের সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সাদিকুল ইসলাম জানিয়েছেন, উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।

বিশেষ করে আলুভিত্তিক রপ্তানি অঞ্চল গড়ে উঠলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারও উল্লেখযোগ্য রাজস্ব অর্জন করবে।

মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপপরিচালক এ কে এম সাদিকুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম আয়ে বাবাকে উপহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


প্রথম আয়ে বাবাকে উপহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন যুবক

একজন কনটেন্ট ক্রিয়েটরের বাবার জন্য করা একটি আবেগঘন সারপ্রাইজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নিজের জন্য কিছু না কিনে, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়ে তিনি বাবাকে একজোড়া নতুন জুতা উপহার দেন।

মুম্বাইয়ের কন্টেন্ট ক্রিয়েটর কেশব নারায়ণ বিষ্ট ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লেখেন, ‘বাবা, তুমি অমূল্য।’ ভিডিওতে কেশব জানান, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়েই তিনি বাবাকে এই সারপ্রাইজ দিয়েছেন।

তিনি জানান, তিনি বাবাকে জানিয়েছিলেন যে তারা একটি নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন। কিন্তু ক্যামেরার দোকানে যাওয়ার পরিবর্তে যখন তারা একটি জুতার দোকানে পৌঁছান, তখন তার বাবা অবাক হয়ে যান।

পরে কেশব বাবাকে জুতা পরে দেখতে বলেন। এরপর তিনি জানান, কনটেন্ট তৈরি করে পাওয়া প্রথম আয় দিয়েই এই জুতা কেনা হয়েছে। বিষয়টি জানতে পেরে বাবা আবেগে ছেলেকে জড়িয়ে ধরেন। বাবা-ছেলের সেই হাসিমাখা ও আবেগঘন মুহূর্ত ভিডিওতে ধরা পড়ে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই হৃদয়ের ইমোজি দিয়ে বাবা-ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সারপ্রাইজ।’ আরেকজন লেখেন, ‘প্রত্যেক বাবা-মা যেন এমন ভালোবাসার সারপ্রাইজ পান।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় : সালমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় : সালমান

ভারতের রাজধানী দিল্লিতে, চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি বলিউড সুপারস্টার সালমান খান সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়েছেন এবং বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এক দীর্ঘ পোস্টে বলেছেন, আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে।

তিনি আরো জানান, দেশের তরুণদের উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একত্রিত হওয়া একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা উচিত।

সালমান খান লিখেছেন, ‘এটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শেষ পর্যন্ত এটি সহিংস রূপ নিয়েছে।

যেসব শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। আমাদের দেশের তরুণেরা উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছে এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, এটি দেখে আমি আনন্দিত।’

তিনি আরো বলেন, সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার যে প্রত্যয় শিক্ষার্থীরা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

তিনি বলেন, ‘আন্দোলন বা প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি জানিয়েছেন। শিক্ষা নিয়ে উৎসাহী এই প্রজন্ম একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে।’

অবশেষে, আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করার আহ্বান জানিয়ে সালমান খান লেখেন, ‘এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। একে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।

এই কৃতিত্ব দেশটির শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাঁদের পাশে থাকবে এবং শিক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সবার মঙ্গল করুন।’

সম্প্রতি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে সংসদ অভিমুখে পদযাত্রার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

অভিযোগ রয়েছে, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। যদিও এ ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%