০১:২৯ এম
ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা। তবে আধুনিক প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা গাণিতিক সমীকরণ ছাড়া কিছু বোঝে না। সেই কারণে বিশ্বখ্যাত ফুটবল অ্যানালিটিক্স সাইট ‘অপ্টা’র সুপারকম্পিউটার সাফ জানিয়ে দিল—আজকের ম্যাচে জয়ের জন্য অলৌকিক কিছু ঘটানো প্রয়োজন জর্ডানের।
আজ, ডালাসের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং জর্ডান।
ম্যাচটিতে ফর্মের শিখরে থাকা অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিচ্ছে আলবিসেলেস্তেরা। মহাতারকাকে ছাড়া আর্জেন্টিনা মাঠে নামলেই সুপারকম্পিউটারের প্রেডিকশনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অপ্টার বিশাল প্রসেসরের হিসাব অনুযায়ী, এই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৭৮.১ শতাংশ। তবে বিপরীতে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ এবং জর্ডানের জন্য রূপকথা লেখার সম্ভাবনা রয়েছে স্রেফ ৮.৭ শতাংশ।
আরও পড়ুন: রিজভী: বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ
তবে জর্ডানের সামনে আজ একটি সুযোগ রয়েছে বিশ্বমঞ্চে সবচেয়ে কম রেটিংধারী দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর রেকর্ড গড়ার। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা এই দলটি ভাঙতে চায় ২০১৮ বিশ্বকাপে ৫৭ নম্বর দল হিসেবে জার্মানিকে হারানোর দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক রেকর্ড। জর্ডানের কোচ জামাল সেল্লামিও হুঙ্কার দিয়ে রেখেছেন, আর্জেন্টিনাকে হারিয়ে জর্ডানিয়ান ফুটবলে বড়সড় ছাপ রাখার।
এদিকে ইতিহাস এবং সুপারকম্পিউটার—দুই পক্ষই জর্ডানের বিপক্ষে বাজী ধরছে। যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে লাতিন আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জর্ডান, যার সবশেষটি ছিল ২০২৫ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে। লাতিনদের বিপক্ষে জর্ডানের একমাত্র জয়টি এসেছিল ২২ বছর আগে, ২০০৪ সালে ইকুয়েডরের বিপক্ষে।
এই সময় আর্জেন্টিনার সামনে জর্ডানকে হারানোর পাশাপাশি আরেকটি সোনালী রেকর্ডের হাতছানি রয়েছে। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই গোলপোস্ট অক্ষত রেখে জয়ের রেকর্ডের দ্বারপ্রান্তে তারা।
একই সঙ্গে গত বুধবার ৩৯ বছর পূর্ণ করা মেসি যদি দ্বিতীয়ার্ধেও বদলি হিসেবে মাঠে নামেন, তবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার একক রেকর্ড গড়তে পারেন তিনি। বর্তমানে টানা ৬ ম্যাচে গোল করে তিনি জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাসে আছেন।
আরও পড়ুন: বগুড়ার অবকাঠামো খাতে মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন