প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীর ফুলগাজীতে মুরগিবাহী পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়েসহ মোট তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে রয়েছেন: ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। উল্লেখ্য, জুঁই ও জাকিয়া সম্পর্কে মা-মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম থেকে ফেনীগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী পিকআপভ্যান চাপা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার এবং ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু ঘটে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এই বিষয়ে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন