০৩:০৩ পি.এম
সংসদ সদস্য সাচিংপ্রু জেরী পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি বলেন, সরকার পরিবেশ তথা পাহাড় কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে খুবই সিরিয়াস। এসব বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছি। উল্লেখযোগ্য হলো, সমতলের তুলনায় পাহাড়ের ন্যাচারে একটু পার্থক্য রয়েছে, এটি সবাইকে মনে রাখতে হবে।
সম্প্রতি জেলার লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে ৫ জন নিহত হন, যাদের মধ্যে ছিল একটি শিশু। বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী নিহতদের দুই পরিবারকে দেখতে গিয়ে গতকাল শনিবার সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
আরও পড়ুন: রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
এসময়, তিনি নিহতদের দুই পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। তিনি তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সাচিংপ্রু জেরী আরও বলেন, তারেক রহমানের নির্দেশে আজ আমি এখানে এসেছি। তাদের আপাতত সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পরে তাদের নিয়ে আরো কিছু করার চিন্তা আমাদের রয়েছে।
এই পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা উপজেলার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন