ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 


ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য (এমপি) বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। সাবেক এই এমপির পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, তাকে জোর করে গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, থানে জেলার এই ঘটনায় পুলিশ সাবেক এমপি বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে ও স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। মামলার এজাহারে ফিরোজ ও কাজি নামের কথিত দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর গত সাত বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের নামে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। একপর্যায়ে সাবেক এমপি বিনায়ক রাউত ও তার পরিবারের সদস্যরা মিলে তাঁকে জোরপূর্বক গোমূত্র পান করান এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথা থেকে চুলও ছিঁড়ে নেন।

সাংবাদিকদের কাছে গিরিজা বলেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি। পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পক্ষে অবস্থান নেননি, বরং এই কুসংস্কার চর্চায় সরাসরি যুক্ত ছিলেন। গিরিজা আরও দাবি করেন, বিয়ের পর উটির হানিমুনে গেলেও তার স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁকে অপমান ও দূরে সরিয়ে দেওয়া হতো। এমনকি স্বামী তাকে বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশে গেলেই কেবল তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব।

এ ছাড়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে অপমান, নিয়মিত মানসিক চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগও করেছেন গিরিজা। তার ভাষ্য, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরেও তিনি একই ধরনের আচরণের শিকার হন। সে সময় তান্ত্রিকদের বরাত দিয়ে তাঁকে বলা হয়েছিল, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে তাঁর স্বামীর মৃত্যু হবে।

পুত্রবধূর অভিযোগে শুধু স্বামী নন, শ্বশুর বিনায়ক রাউতসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহ-নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ মন্ত্রী ফকির মাহবুব আনামের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ মন্ত্রী ফকির মাহবুব আনামের

 সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী একটি শোকবার্তায় উল্লেখ করেছেন যে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান, প্রাজ্ঞ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও জনকল্যাণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মন্ত্রী বলেন, তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি, মন্ত্রী গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্ব সুরক্ষা ও অবৈধ তামাক বাণিজ্য দমনে প্রযুক্তিনির্ভর ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


রাজস্ব সুরক্ষা ও অবৈধ তামাক বাণিজ্য দমনে প্রযুক্তিনির্ভর ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর উদ্যোগ

 সরকার অবৈধ তামাক বাণিজ্য নির্মূল, কর ফাঁকি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় একটি প্রযুক্তিনির্ভর সমন্বিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে।

২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই-২৭) জাতীয় বাজেটে প্রস্তাবিত এই ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল যাচাইকরণ, রিয়েল-টাইম নজরদারি এবং জনসম্পৃক্ততার সমন্বয়ের মাধ্যমে তামাক খাতে কর ফাঁকি রোধ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তামাকের ওপর কর আরোপ জনস্বাস্থ্য রক্ষা এবং রাজস্ব আহরণের জন্য অন্যতম কার্যকর হাতিয়ার।

তিনি বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি রাজস্ব আহরণে তামাক কর একটি কার্যকর মাধ্যম। প্রস্তাবিত পদক্ষেপগুলো আধুনিক, ন্যায্য, বিনিয়োগবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভ্যাট ব্যবস্থা গড়ে তুলবে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে, ভোক্তা সুরক্ষা নিশ্চিত করবে, দেশীয় শিল্পকে সহায়তা করবে এবং টেকসই রাজস্ব আহরণে ভূমিকা রাখবে।’

এ উদ্যোগের মৌলিক উপাদান হচ্ছে সমন্বিত 'ট্র্যাক অ্যান্ড ট্রেস' ব্যবস্থা। এর মাধ্যমে তামাকপণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ করা সম্ভব হবে এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সঠিকভাবে কর আদায় নিশ্চিত হবে।

এ লক্ষ্যে, তামাক উৎপাদনকারী কারখানায় এআই-সক্ষম ক্যামেরা ও স্বয়ংক্রিয় গণনাযন্ত্র স্থাপন করে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর রিয়েল-টাইম নজরদারি চালানো হবে।

এছাড়া, সিগারেটের কর স্ট্যাম্পে কিউআর কোড বা এআর কোড সংযুক্ত করা হবে। এর ফলে উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে পণ্যের সত্যতা সহজেই যাচাই করা যাবে।

অর্থমন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং রাজস্ব সুরক্ষা জোরদারে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার রিয়েল-টাইম নজরদারি চালানো হবে, উৎপাদন কারখানায় এআই-সক্ষম ক্যামেরা ও স্বয়ংক্রিয় গণনাযন্ত্র স্থাপন করা হবে এবং সিগারেটের কর স্ট্যাম্পে কিউআর বা এআর কোড সংযোজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা চালু হবে।’

অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর প্রস্তাব করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা অবৈধ তামাকপণ্যের তথ্য সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জানাতে পারবেন।

এছাড়া, তামাকপণ্য চোরাচালান ও অবৈধ উৎপাদন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কার দেওয়ার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে।

অননুমোদিতভাবে সিগারেট উৎপাদন ঠেকাতে সিগারেট ও বিড়ি তৈরির কাগজ আমদানি ও বিক্রির অনুমতি বরাবর অনুমোদিত উৎপাদনকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

বাজেটে তামাকপণ্যের কাঁচামাল এবং নতুন ধরনের নিকোটিনজাত পণ্যের ওপরও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সাথে তামাক সেবনের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সিগারেটের ফিল্টার তৈরিতে ব্যবহৃত অ্যাসিটেট টো ও ফিল্টার রডের ওপর ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, নিকোটিন গ্র্যানিউলস ও নিকোটিন পাউচ আমদানির ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, যাতে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা যায়।

অর্থমন্ত্রী বলেন, ‘তামাক সেবনের গুরুতর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অ্যাসিটেট টো ও ফিল্টার রডের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিন গ্র্যানিউলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’

প্রস্তাবিত বাজেটে প্রতি ১০ শলাকা সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নিধারণ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের জন্য ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, প্রতি ১০ গ্রাম নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণের পাশাপাশি ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

অন্যদিকে, প্রতি ১০ শলাকা হিটেড টোব্যাকো পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা এবং এর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এসব পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি, কঠোর নজরদারি, জনসম্পৃক্ততা এবং রাজস্বনীতির সমন্বয়ে অবৈধ তামাক বাণিজ্য দমন, সরকারি রাজস্ব সুরক্ষা এবং জনস্বাস্থ্য উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

সম্প্রতি ‘টোব্যাকো কন্ট্রোল’ সাময়িকীতে প্রকাশিত একটি স্বাধীন প্যাক অ্যানালাইসিসে দেখা গেছে, বাংলাদেশে অবৈধ তামাকজাত পণ্যের বাজারের অংশ প্রায় ৫.৬ শতাংশ। তবে তামাক শিল্পখাতের হিসাবে এ হার ১৮ শতাংশেরও বেশি।

এছাড়া, ‘কমব্যাটিং ইলিসিট সিগারেট ট্রেড টু প্রটেক্ট পাবলিক রেভিনিউ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, দেশে অবৈধ সিগারেটের বাজারের দ্রুত সম্প্রসারণের কারণে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

এছাড়া 'বাংলাদেশে সরকারি রাজস্ব সুরক্ষায় অবৈধ সিগারেট বাণিজ্য দমন' শীর্ষক সাম্প্রতিক এক গবেষণায় দেশের অবৈধ তামাক বাজারের দ্রুত সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যাতে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে গবেষকরা সতর্ক করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরানি হামলার পর নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্ধার ১০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


হরমুজে ইরানি হামলার পর নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্ধার ১০

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এই হামলার পর 'জিএফএস গ্যালাক্সি' নামের জাহাজটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের নাবিকরা সেটি ছেড়ে পালাতে বাধ্য হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপকূলের কাছাকাছি বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হওয়া হামলার নিন্দা জানিয়েছে ভারত। বিবৃতিতে বলা হয়, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, ‘আমরা নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে রেখেছি। ডিসিদের সঙ্গে যোগাযোগ করছি। একটুপর আবার বসবো।’ রবিবার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেছেন, ‘আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি। কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে তা অবশ্যই স্থগিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে।’

তিনি উল্লেখ করেছেন, ‘আমরা লেটেস্ট ওয়েদার রিপোর্ট এখনো হাতে পাইনি। এটার জন্যই অপেক্ষা করছি। কারণ ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষণ আগেও বিষয়গুলো নিয়ে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনা করছিলাম।’

শিক্ষামন্ত্রী বলেছেন, ৬৪ জেলার ডিসি এবং সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে সেসব এলাকার পরিস্থিতি জেনে আমরা পরীক্ষা নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। শিডিউলগুলো নিয়মিত আপডেট করছি এবং যেসব পরীক্ষাগুলো পিছিয়ে যাবে; সে পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা করছি।’

এ সময় প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়। এতে মোট ৭৯ হাজার ২৪৬ টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।

মন্ত্রী বলেছেন, ‘এ ঘোষণার পর ফলাফল আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো আপলোড প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগতে পারে বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কারা বৃত্তি পেয়েছে, তা সবাই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে।’

এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%