ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাভান সুলেভানের বিশেষ বুটে শোভা পেল বাংলাদেশের পতাকা


কাভান সুলেভানের বিশেষ বুটে শোভা পেল বাংলাদেশের পতাকা

মেজর লিগ সকারে (এমএলএস) মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে অভিষেক ঘটে এবং বিশ্ব ফুটবলকে আগেই তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যানাভান সুলেভান। এবার তিনি আরও একটি বিশেষ ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এই বিস্ময়বালক।

ফুটবল জগতের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের তৈরি থ্রিডি-প্রিন্টেড বুট পরে মাঠে নেমেছেন। এই ১৬ বছরের আক্রমণাত্মক মিডফিল্ডার বুটে পারিবারিক ঐতিহ্য ও শেকড়কে সম্মান জানাতে তিনটি দেশের জাতীয় পতাকা স্থান পেয়েছে—বাংলাদেশ, জার্মানি ও যুক্তরাষ্ট্র।

সুলেভানের পায়ের একদম নিখুঁত মাপে বিশেষভাবে তৈরি হয়েছে এই আধুনিক থ্রিডি বুট। তবে শুধু প্রযুক্তির বিশ্লেষণ নয়, এর ডিজাইন বুট জোড়াকে অনন্য করে তুলেছে।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

মাঠে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির নজর কেড়েছেন এই মার্কিন তরুণ। চুক্তি অনুযায়ী ১৮ বছর বয়স হওয়ার পর তার ঠিকানা হবে ইংলিশ জায়ান্টদের ডেরায়।

ফুটবল দক্ষতার পাশাপাশি বুটে বাংলাদেশ ও পারিবারিক শেকড়কে ধারণ করার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে এক বিশেষ উন্মাদনা তৈরি করেছে। এছাড়া কাভানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছে।

আঠারো বছর পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।

সুলিভান পরিবারের ফুটবল রূপকথার বাংলাদেশ অধ্যায়টি দারুণ এক আবেগে জড়িয়ে আছে। কাভানের দুই ভাই—রোনান ও ডেক্লান সুলিভান বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে মাঠ কাঁপানোর পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে তাদের যাত্রা শুরু হয়েছে রূপকথার মতো, যেখানে তারা দুজনই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের বড় কাণ্ডারি হিসেবে ভূমিকা রেখেছেন। পুরো টুর্নামেন্টে শুরুর একাদশে রোনান এবং বদলি নেমে ডেক্লানের দুর্দান্ত ঝলকে সবাই মুগ্ধ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে সারের মজুত পর্যাপ্ত, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা: ডিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


মুন্সীগঞ্জে সারের মজুত পর্যাপ্ত, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা: ডিসি

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী জানিয়েছেন, জেলায় কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সারের মজুত বিদ্যমান। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যে সার বিক্রির চেষ্টা করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সভায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে এসব সিদ্ধান্ত এবং তথ্য উপস্থাপন করা হয়। এই সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, কৃষকদেরকে পরিমিত এবং সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা লাভজনকভাবে ফসল উৎপাদনে সক্ষম হতে পারেন।

সভায় জানানো হয়, বর্তমানে জেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। বিদ্যমান মজুতের মধ্যে টিএসপি ২৪০ টন, ডিএপি ১৯২ টন এবং এমওপি ২৭৭ টন রয়েছে। এর পাশাপাশি, ডিলারদের যথাসময়ে প্রয়োজনীয় সার বরাদ্দ দেওয়ার ব্যাপারে সভায় নিশ্চিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, অন্যান্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ২০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।

এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসে মতবিনিময় সভা

আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করার পাশাপাশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা ছিল উল্লেখযোগ্য এবং বিষয়বস্তু ছিল ব্যবসায়ের উন্নয়নে।

আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মিলিত হয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।

ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন এবং কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজুল হক সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানি ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচার বিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ।

এসময় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামালসহ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা এবং সহকারী রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ আমদানি রফতানি বাণিজ্যের বিভিন্ন সমস্যার ওপর আলোচনার মাধ্যমে তাঁদের উদ্বেগ তুলে ধরেন। এর পরে, ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শেষ হওয়ার পর কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা স্থলবন্দরের আমদানি ও রফতানি বাণিজ্যে গতিশীলতা আনার এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছাত্রদল নেতা রাফি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী কফিল হোসেনের ক্যান্সার আক্রান্ত বাবার চিকিৎসায় মানবিক সহায়তার হাত (আর্থিক) বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিফাত হোসেন রাফি।

মঙ্গলবার (২৮শে জুলাই) তিনি চিকিৎসার প্রাথমিক খরচ মেটানোর জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী কপিল হোসেন বলেন, "আমার বাবার ক্যান্সারে আক্রান্ত। অপারেশনের জন্য আড়াই লক্ষ টাকার দরকার। এই অবস্থায় চিকিৎসার খরচ চালানো আমাদের নিম্নবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাই ও সহপাঠীরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তা আমি কখনো ভুলব না। বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফি ভাই আমাদের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি এবং আমার পরিবার উনার প্রতি চিরকৃতজ্ঞ। সবার এই ছোট ছোট সহযোগিতা আমার বাবাকে সুস্থ করে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বাবার জীবন বাঁচাতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

অনুদান প্রদানের পর বেরোবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন রাফি বলেন, "শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকে। আমাদের সহপাঠী বা কোনো শিক্ষার্থীর পরিবার যখন সংকটে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কপিল আমাদেরই ভাই। তার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং সাধারণ শিক্ষার্থীদেরও যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের ছোট ছোট সাহায্যই পারে একটি জীবন বাঁচাতে।"

জানা গেছে কপিল হোসেনের বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আর্থিক সহায়তার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন এই ছাত্রদল নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%