ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা


ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

গত বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।

তবে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাজে মৌসুম কাটানোর কারণে আসন্ন বিশ্বকাপের দলে এই মিডফিল্ডারকে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম।

ফলে সতীর্থরা যখন মহাযজ্ঞের মঞ্চে অগ্নিপরীক্ষা দিতে নিজেদের প্রস্তুত করছে, কামাভিঙ্গা নিজেকে ব্যস্ত রেখেছেন ফুটবলের বাইরে ভিন্ন এক ধরনের প্রশিক্ষণে।

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

২৩ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলে বিনোদন, মিডিয়া এবং স্পোর্টস ব্যবসা নিয়ে একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে কামাভিঙ্গা মাত্র ৪৯ মিনিটের জন্য বদলি হিসেবে খেলেছিলেন।

সেই ফাইনালে ফ্রান্স পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরে যায়।

তবে এবার যখন তার সতীর্থরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্যাম্পে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন এই ফরাসি মাত্র পাঁচ মাইল দূরের হার্ভার্ডে পড়াশোনায় ব্যস্ত সময় পার করেছেন।

আরও পড়ুন: আশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ, কাজাখস্তানের বিরুদ্ধে লড়াই করবে

তিনি হার্ভার্ডে কাটানো সময়ের ছবি এবং তার সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

সেই পোস্টে তার সতীর্থসহ অনেক ফুটবলার মন্তব্য করেন, যার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

কামাভিঙ্গা লেখেন, 'কয়েক দিন শেখা, শোনা এবং বেড়ে ওঠা। হার্ভার্ড বিজনেস স্কুলে অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।'

২০২০ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় কামাভিঙ্গার।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

তিনি এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে দেশাম কামাভিঙ্গাকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন।

তিনি বলেন, তার বাজে মৌসুম, কিছু ইনজুরি এবং দলে তীব্র প্রতিযোগিতাই মূল কারণ।

দেশাম আরও বলেন, 'আমি তার সম্ভাবনা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছি না। তবে সে আমার সিদ্ধান্তে রাগ করতেই পারে, আমি বুঝি।'

আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

কামাভিঙ্গা রিয়াল মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।

তবে গত দুই মৌসুম ক্লাবটি কোনো ট্রফি জিততে পারেনি।

তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং অঔরেলিয়ে চুয়ামেনি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলবেন।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স।

আরও পড়ুন: আকাশের ঝড়ো ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বিএসইসি’র নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে ডিএসই পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাসুদ খান এবং নবনিযুক্ত তিন কমিশনারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।

আজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময়, তারা তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিএসই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করীম, মুহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, স্নেহাশিস বড়–য়া, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া, মো. সাজেদুল ইসলাম এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে আজ সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত কমিশনের সভা শুরু হয়। সভায়, বিএসইসির সার্বিক কার্যক্রম, দেশের পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের রোডম্যাপ, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে বিএসইসির কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময়, বিএসইসির চেয়ারম্যান ও সকল কমিশনারের পাশাপাশি, ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে, ডিএসইর পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত কমিশনকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে, দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন সম্ভাবনা এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ জুন মাসুদ খান বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিশেষ কর্মশালার আয়োজন, জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


রাজধানীতে বিশেষ কর্মশালার আয়োজন, জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায়

জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে ‘অপরাজিত ২৪ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে।

রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএসে এই মানসিক স্বাস্থ্যসেবা কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছিল এই আয়োজন, যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের ট্রমা ও মানসিক চাপ মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

আহতদের সেবায় এটি ছিল ফাউন্ডেশনের দশম মানসিক স্বাস্থ্যসেবা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথ-এর চিকিৎসক ডা. আবদুল্লাহ হাসান কর্মশালাটি পরিচালনা করেন এবং এতে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিত ২৪ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির ট্রেজারার বীর প্রতীক কর্নেল (অব.) আব্দুস সালাম।

কর্মশালায় মূলত যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়: কর্মশালাটি আহত যোদ্ধাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে, যেখানে তারা নিজেদের মানসিক চ্যালেঞ্জগুলো মন খুলে আলোচনার সুযোগ পান।

সিলেটের বাবনা পয়েন্টে আন্দোলনে অংশ নিয়ে একটি চোখ হারানো ১৯ বছর বয়সি মিজান আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, 'জুলাই আন্দোলনে আহত হওয়ার পর শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অনেক কঠিন সময় পার করেছি। অপরাজিত ফাউন্ডেশন-এর কর্মশালায় এসে নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোদ্ধাদের অভিজ্ঞতা আমাকে নতুন করে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি জুগিয়েছে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. এম মুস্তাজিব হায়দার। এ ছাড়া নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরেন হবিগঞ্জের শাইনুর মিয়া, মিরপুরের নূর হোসেন, মগবাজারের সাব্বির আহমেদসহ আন্দোলনে চোখ বা পা হারানো বেশ কয়েকজন অকুতোভয় যোদ্ধা।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সভাপতি ড. পারভীন রহমান বলেন, 'পুনর্বাসন শুধু চিকিৎসা বা আর্থিক সহায়তার বিষয় নয়। এটি মর্যাদা, আত্মবিশ্বাস, আশা এবং সমাজে পুনঃঅন্তর্ভুক্তির সুযোগ ফিরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। আমাদের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যেন অনুভব করেন তারা একা নন।'

২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই অলাভজনক মানবিক সংগঠনটি চিকিৎসা, জীবিকা, মানসিক স্বাস্থ্যসেবা ও অস্থায়ী আবাসনের মাধ্যমে একটি সমন্বিত পুনর্বাসন মডেল বাস্তবায়ন করছে। এ পর্যন্ত দেশের আটটি বিভাগের ৫০ জন আহত ব্যক্তি এবং তাদের পরিবারের ১৬৪ জন সদস্যকে সরাসরি সহায়তা করেছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় গত শনিবার (৬ জুন) দেশব্যাপী ছড়িয়ে থাকা আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে দিনব্যাপী একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয় ফাউন্ডেশনটির পক্ষ থেকে।

দৈনন্দিন সংগ্রাম থেকে সাময়িক বিরতি দিয়ে খেলাধুলা, বিনোদন ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে তাদের মানসিক স্বস্তি দেওয়াই ছিল ওই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের সমন্বিত পুনর্বাসন কাঠামো অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ৬০ বাংলাদেশি তরুণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ৬০ বাংলাদেশি তরুণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ভবিষ্যৎ ব্যবসায়িক এবং নেতৃত্ব ভিত্তিক সম্পর্ককে আরও জোরদার করার উদ্দেশ্যে চার দিন ব্যাপী এক কর্মসূচির মাধ্যমে ৬০ জন বাংলাদেশি তরুণ ও তরুণীদের যোগাযোগ, নেতৃত্ব এবং দর-কষাকষি (নেগোশিয়েশন) দক্ষতার প্রশিক্ষণ প্রদান করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ গুলশানের একটি হোটেলে আয়োজন করা ‘দ্য আর্ট অফ দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোশিয়েশন স্কিলস’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণার্থীদের একটি নতুন প্রজন্মের বাংলাদেশি নেতা হিসেবে অভিহিত করেন, যারা গুরুত্বপূর্ণ দর-কষাকষি ও নেতৃত্বের ক্ষেত্রে কৌশলী হয়ে উঠছে।

মার্কিন ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোয়ান মুনিস্টেরির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের ‘অ্যাকসেস ইংলিশ’ কর্মসূচির ৬০ জন সাবেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণের পাঠ্যক্রমের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বই ‘দ্য আর্ট অফ দ্য ডিল’-এর নীতিমালা ছাড়াও দর-কষাকষি, যোগাযোগ এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রচলিত মার্কিন পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত করা হয়।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মন্তব্য করেন যে, তারা বিশ্বের অন্যতম সফল চুক্তি-সম্পাদনকারীর অভিজ্ঞতার ভিত্তিতে ‘দর-কষাকষির ওপর একটি মাস্টারক্লাস’ গ্রহণ করেছেন।

তিনি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও দর-কষাকষির ধরণ বুঝতে তিনি এক বিদেশি কূটনীতিককে ‘দ্য আর্ট অফ দ্য ডিল’ বইটি পড়ার পরামর্শ দিয়েছিলেন।

ক্রিস্টেনসেন বলেন, ‘আমি দেখেছি তিনি বইটিতে বর্ণিত নীতিগুলোই অনুসরণ করছিলেন।’ তিনি এ মন্তব্য করেন যে, ওই দেশের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগাযোগের প্রসঙ্গ টেনে।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রশিক্ষণে শেখানো কৌশলগুলো দর-কষাকষির ক্ষেত্রে মার্কিন পদ্ধতির গুরুত্বপূর্ণ উপাদানকে তুলে ধরে। এর অন্তর্ভুক্ত রয়েছে প্রস্তুতি, স্পষ্ট যোগাযোগ, কৌশলগত চিন্তা, পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি।

তিনি জানিয়ে দেন, ‘সফল দর-কষাকষি কেবল চুক্তি সম্পাদনের বিষয় নয়, যদিও সেটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটি আস্থা ভিত্তিক সম্পর্ক গড়ে তোলা, সমস্যার সমাধান করা এবং নতুন সুযোগ সৃষ্টি করার সঙ্গেও সম্পর্কিত।’

ক্রিস্টেনসেন মন্তব্য করেন যে, বিদেশে কার্যক্রম পরিচালিত মার্কিন প্রতিষ্ঠানগুলো এমন আত্মবিশ্বাসী নেতাদের মূল্যায়ন করে, যারা আমেরিকানদের যোগাযোগ ও দর-কষাকষির ধরন সম্পর্কে সঠিক ধারণা রাখেন।

তিনি বলেন, ‘যারা বুঝতে পারেন আমেরিকানরা কীভাবে দর-কষাকষি করে, তাদের সঙ্গে কাজ করা কিংবা দর-কষাকষি করা সত্যিই সহায়ক।’

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এ কর্মসূচি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তশালী করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

তিনি প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কোর্সে অর্জিত দক্ষতাগুলো নিজেদের কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে প্রয়োগ ও ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন।

তিনি জানান, ‘সফল দর-কষাকষি সম্পর্কে যে উত্তম চর্চাগুলো আপনারা শিখেছেন, সেগুলো অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবেন বলে আমি আশা করি।’

মার্কিন দূতাবাস জানায়, এ উদ্যোগ বাংলাদেশের তরুণদের নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদ্‌যাপন করল ফ্রেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদ্‌যাপন করল ফ্রেশ

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ফ্রেশ এলপি গ্যাস বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে।

দিবসটির উপলে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা। এটি প্রতিষ্ঠানটির সাসটেইনেবল পরিবেশের প্রতি অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরছে।

ফ্রেশ এলপি গ্যাস, যা ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআইয়ের একটি অঙ্গপ্রতিষ্ঠান, দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লাখ লাখ গ্রাহককে সেবা প্রদান করে আসছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা উল্লেখ করেন, বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় কতটা গুরুত্বপূর্ণ পরিচ্ছন্ন জ্বালানি মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায়। একজন দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে, ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহারের সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

এ বছর, বিশ্বজুড়ে ‘এলপিজির সুফল ছড়িয়ে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এলপিজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে, ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায়, প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। ৫০ বছরেরও বেশি সময় ধরে, শিল্পগ্রুপটি এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে, এমজিআই দেশ ও বিদেশের লাখো ভোক্তাকে পণ্য ও সেবা প্রদান করে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%