ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শক্তিশালী বৈদেশিক খাতের মাধ্যমে রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতি


শক্তিশালী বৈদেশিক খাতের মাধ্যমে রেমিটেন্স, রিজার্ভ ও লেনদেন ভারসাম্যের উন্নতি

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের বৈদেশিক খাতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে, যা প্রবাসী আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি এবং সার্বিক লেনদেন ভারসাম্যের উদ্বৃত্তের তিনটি সূচকের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

গত ২০২৫-২৬ অর্থবছরে দেশের সার্বিক লেনদেন ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্টস) উদ্বৃত্ত প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও এই প্রবণতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬১ কোটি ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই উদ্বৃত্ত ছিল ৩৩৯ কোটি ডলার।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

চলতি অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্ট মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারেরও বেশি ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৯৭ কোটি ডলার। গত বছরের একই মাসে এই আয় ছিল ২৪২ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২২ দশমিক ৫ শতাংশ। জুলাই মাসের ২৮৬ কোটি ডলারের তুলনায় আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় ৫৮৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। ওই অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩ হাজার ৫৫৯ কোটি ডলার। আগের অর্থবছরে এই আয় ছিল ৩ হাজার ৩৩ কোটি ডলার।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, "প্রবাসী আয়ের অব্যাহত প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আস্থা বাড়ারও প্রতিফলন এটি।"

তিনি আরও বলেন, "প্রবাসী আয় পাঠানোর আনুষ্ঠানিক মাধ্যমকে আরও সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। একই সঙ্গে অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।"

চলতি বছরের মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৯৪ কোটি ডলার, যা ২০২৫ সালের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেশি।

প্রবাসী আয় বৃদ্ধি ও বৈদেশিক খাতের সামগ্রিক অবস্থার উন্নতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৩৫ কোটি ডলার। জুলাইয়ের শেষে এই রিজার্ভ ছিল ৩ হাজার ৬৪২ কোটি ডলার। আর ২০২৫ সালের আগস্টের শেষে রিজার্ভ ছিল ৩ হাজার ১১৭ কোটি ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ আগস্টের শেষে ছিল ৩ হাজার ২৪৪ কোটি ডলার। জুলাইয়ের শেষে তা ছিল ৩ হাজার ১৫৮ কোটি ডলার। এক বছর আগে এ পরিমাণ ছিল ২ হাজার ৬১৭ কোটি ডলার।

এভাবে এক বছরে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৬১৯ কোটি ডলার বা প্রায় ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন: কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু, তিন জেলার মানুষের স্বস্তি মিলবে

এদিকে বৈদেশিক মুদ্রাবাজারেও তুলনামূলক স্থিতিশীলতা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের লেনদেনভিত্তিক রেফারেন্স রেট অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২৩ টাকা ১৭ পয়সা। আগস্টের শেষে এ হার ছিল প্রায় ১২৩ টাকা ২১ পয়সা।

বিনিময় হারের এই স্থিতিশীলতা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারে ডলারের বিনিময় হারের ব্যবধান কম থাকলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে বেশি উৎসাহিত হন।

বৈদেশিক খাতের তৃতীয় গুরুত্বপূর্ণ সূচক হলো সার্বিক লেনদেন ভারসাম্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৬৬১ কোটি ডলার উদ্বৃত্ত হয়েছে, যা আগের অর্থবছরের ৩৩৯ কোটি ডলারের তুলনায় প্রায় দ্বিগুণ।

দেশের বাণিজ্য ঘাটতি ও চলতি হিসাবের কিছু ঘাটতি বাড়লেও সার্বিক লেনদেন ভারসাম্যে উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের আর্থিক হিসাবে প্রায় ৭৯০ কোটি ডলার উদ্বৃত্ত ছিল, যা সার্বিক বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাণিজ্য ঘাটতি বাড়লেও প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহের কারণে বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রয়েছে।

বৈদেশিক খাতের এই উন্নতির পাশাপাশি আমদানি কার্যক্রমেও গতি ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আমদানি বেড়েছে ১০ দশমিক ৭ শতাংশ। আগের অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪৪ শতাংশ।

বিশেষ করে মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে ১৫ দশমিক ১৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব পণ্যের আমদানি বৃদ্ধি আগামী মাসগুলোতে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সহায়তা করতে পারে।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে আমদানির ঋণপত্র বা এলসি খোলার পরিমাণ বেড়েছে ৬ দশমিক ৬০ শতাংশ। তবে এলসি নিষ্পত্তি বেড়েছে সামান্য।

আরও পড়ুন: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী

এ বিষয়ে এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, "আমদানি বৃদ্ধির ধরন দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এর প্রভাব নির্ধারণে গুরুত্বপূর্ণ। শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও উৎপাদনশীল অন্যান্য উপকরণ আমদানি হলে তা অর্থনীতির জন্য সহায়ক হবে।"

তিনি বলেন, "বৈদেশিক খাতের শক্তিশালী অবস্থান আমদানি ব্যয় ও বৈদেশিক দায় মেটানোর ক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সক্ষমতা দিচ্ছে।"

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত, মুদ্রানীতির বিভিন্ন পদক্ষেপ এবং বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার কারণে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা এসেছে।

বৈদেশিক মুদ্রাবাজারকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত আগস্টে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ ও আন্তব্যাংক লেনদেন পরিচালনার জন্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট (এফএক্সএম) মডিউলের সরাসরি কার্যক্রম চালু করা হয়।

এরপর অফশোর ব্যাংকিং ইউনিট ও বিশেষায়িত বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধাসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, "প্রবাসী আয় ও রিজার্ভের উন্নতি বৈদেশিক মুদ্রার তারল্য বাড়াতে সহায়তা করছে। একই সঙ্গে আমদানি ব্যয়ের জন্য ব্যাংকগুলোর ডলার সংগ্রহের চাপও কমছে।"

তিনি বলেন, "এ প্রবণতা ধরে রাখতে প্রতিযোগিতামূলক ও তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার বজায় রাখা, আনুষ্ঠানিক মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর সেবা উন্নত করা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আটক বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আটক বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তি আটক করা হয়েছে এবং তাদের যাচাই বাছাই চলছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের মীনা বাজারের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস গড়লেন স্কোয়াশ তারকা অনাহত সিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


এশিয়ান গেমসে প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস গড়লেন স্কোয়াশ তারকা অনাহত সিং

এশিয়ান গেমসে স্কোয়াশের নারীদের একক বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করে অনাহত সিং ইতিহাস সৃষ্টি করেছেন। শনিবার, তিনি জাপানের বিশ্ব র‍্যাংকিংয়ের ৬ নম্বর খেলোয়াড় সাতোমি ওয়াতানাবেকে ৩-২ গেমে পরাজিত করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। এর ফলে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসে ভারতের জন্য অন্তত রুপোর পদক নিশ্চিত হলো। অনাহত এই সাফল্যের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন। তিনি এশিয়ান গেমসে স্কোয়াশের একক ফাইনালে ওঠা প্রথম ভারতীয় নারী হিসেবে পরিচিতি লাভ করলেন।

প্রথম দুই গেম হারিয়ে ০-২ পিছিয়ে পড়েও অনাহত দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। শেষ পর্যন্ত ৯-১১, ১১-১৩, ১২-১০, ১১-৬, ১১-৩ ব্যবধানে ম্যাচটি জিতে নেন। এই জয় তাঁর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

জাপানের সাতোমি ওয়াতানাবে বিশ্ব র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। তাই শুরু থেকেই অনাহত কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হন। প্রথম গেমে ৯-১১ এবং দ্বিতীয় গেমে ১১-১৩ ব্যবধানে তিনি পরাজিত হন। এই সময় একটি অস্বস্তিকর ঘটনা ঘটে, যখন একটি শট ফেরানোর চেষ্টা করতে গিয়ে ওয়াতানাবের কাঁধে অনাহতের মাথা ধাক্কা লাগে। ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, তবে প্রাথমিক চিকিৎসার পরে অনাহত আবারও মাঠে ফিরে আসেন।

এরপর ম্যাচের পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তৃতীয় গেমে ১২-১০ জিতে লড়াইয়ে ফিরে আসেন অনাহত। চতুর্থ গেমে আরও দাপট দেখিয়ে ১১-৬ ব্যবধানে জয়লাভ করেন এবং ম্যাচটি নির্ণায়ক পঞ্চম গেমে নিয়ে যান। সেখানে ভারতীয় তারকা ওয়াতানাবেকে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি। ১১-৩ ব্যবধানে পঞ্চম গেম জিতে তিনি ফাইনালে জায়গা নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহজে স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা, মিলবে কয়েক লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


সহজে স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা, মিলবে কয়েক লাখ টাকা

তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার জন্য আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় নির্ধারিত হয়েছে ২০ অক্টোবর ২০২৬।

রোটারি ইন্টারন্যাশনাল তাইওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। মেধাবী ও আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সহায়তা করাই এই বৃত্তির প্রধান লক্ষ্য। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, সেবা ও শান্তির চেতনা গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

বৃত্তিতে যা থাকছে

বৃত্তির আওতায় টিউশন ফি ও গবেষণার খরচে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ডিগ্রির স্তর অনুযায়ী বছরে ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার নিউ তাইওয়ান ডলার পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

এছাড়া টিউশন, বই, আবাসন ও দৈনন্দিন জীবনযাপনের খরচও এই বৃত্তির আওতায় থাকবে। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য একটি রোটারি ক্লাব ও একজন পরামর্শক নির্ধারণ করা হবে। তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

বৃত্তিপ্রাপ্তরা রোটারির বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা এবং সাবেক শিক্ষার্থীদের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। বৃত্তির মেয়াদে অন্তত একটি আলোচনা বা কার্যক্রমে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ২০২৭ সালের মে মাসের শেষ নাগাদ পড়াশোনা ও তাইওয়ানে অবস্থানের অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারীকে তাইওয়ানের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে ভর্তি থাকতে হবে।

আবেদনের সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে।

আবেদনকারী রোটারিয়ান, কোনো রোটারিয়ানের সরাসরি বংশধর বা রোটার‍্যাক্টর হতে পারবেন না।

বৃত্তির মেয়াদে অন্য কোনো বৃত্তি গ্রহণ করা যাবে না।

ভালো একাডেমিক ফলাফল, নেতৃত্বের সম্ভাবনা এবং সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সঙ্গে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের দুই কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এছাড়া আত্মজীবনী, পড়াশোনার উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম বা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ জমা দিতে হবে।

আরো প্রয়োজন হবে—

শিক্ষকের বা তত্ত্বাবধায়কের সুপারিশপত্র

একাডেমিক ট্রান্সক্রিপ্ট

ভর্তি বা অধ্যয়নরত থাকার প্রমাণপত্র

পাসপোর্ট ও এলিয়েন রেসিডেন্ট সার্টিফিকেটের (এআরসি) কপি

গত এক বছরের মধ্যে তোলা দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি

সংশ্লিষ্ট শিক্ষকের স্বাক্ষরসহ গবেষণা প্রস্তাব

বৃত্তির অর্থ কিভাবে ব্যয় করা হবে, তার বাজেট পরিকল্পনা

যেভাবে আবেদন করবেন

প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের আন্তর্জাতিক ভর্তি বিভাগে জমা দিতে হবে। আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের পর প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে। নির্বাচিত না হলে আলাদাভাবে জানানো হবে না। বৃত্তিটি এনডিএইচইউ অ্যাওয়ার্ড, এনডিএইচইউ সাউথবাউন্ড স্কলারশিপ, এনডিএইচইউ এলিট স্কলারশিপ, এনডিএইচইউ এক্সিলেন্ট পিএইচডি স্কলারশিপ, এমওই এলিট স্কলারশিপ, এমওই তাইওয়ান স্কলারশিপ এবং এমওএফএ তাইওয়ান স্কলারশিপের সঙ্গে সাংঘর্ষিক নয়। এখানে ক্লিক করে বিস্তারিত দেখে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময় : ২০ অক্টোবর ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ পিরোজপুর জেলা সদর হাসপাতাল, পৌর এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু সাঈদ।

অভিযানের আওতায় পিরোজপুর জেলা সদর হাসপাতালের চারপাশের বিভিন্ন ড্রেন ও নালা পরিষ্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের কোয়ার্টার, হাসপাতাল ভবন এবং সংলগ্ন স্থানগুলো থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রমও চলমান রয়েছে। এর সাথে পিরোজপুর পৌর এলাকার ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন ও নালা পরিষ্কারের কার্যক্রম এবং পরিবেশের অব্যবস্থাপনা দূর করার উদ্যোগও জোরদার করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক সিও অফিস মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সড়কের দুই পাশে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের পাশাপাশি অবৈধ স্থাপনা, ভাসমান দোকানসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মতিউর রহমান, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকরা।

ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, সুন্দর ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%