০৩:১৬ পি.এম
বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এছাড়া, তিনি বলেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হলো ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু। একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছে, তবে এটা যাতে রূপগঞ্জের উন্নয়ন না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, যদি সেতু দুটি চালু হয়, তাহলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং সময়ের সঙ্গে ব্যয়ও কমবে। কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া, ঢাকা থেকে রূপগঞ্জে অল্প সময়ে আসা সম্ভব হবে।
সরকারি প্রতিনিধিরা জানান, জনগণ এই সেতু ব্যবহার করে ঢাকা থেকে সিলেট যাতায়াত করবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বাশিরউদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট গোলজার হোসেনসহ আরও অনেকে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন