ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হচ্ছে ভবঘুরে শিশুদের


ভৈরবে রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হচ্ছে ভবঘুরে শিশুদের

যে বয়সে হাতে থাকার কথা বই-খাতা, সে বয়সে ভবঘুরে হয়ে তাদের কাটাতে হচ্ছে শহর কিংবা স্টেশনের ফুটপাতে । ঘুমাতে হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে। বেঁচে থাকার তাগিদে ও ক্ষুধার জ্বালায় তারা স্টেশন এলাকায় বিভিন্ন অপকর্মেও জড়িয়ে পড়ছে।

অভিযোগ উঠেছে, স্টেশনের কিছু অসাধু কর্মচারীর আশ্রয়-প্রশ্রয়ে এসব ছিন্নমূল শিশু-কিশোর ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে। সম্প্রতি ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ভাসমান ছিন্নমূল শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী আপন লালের বিরুদ্ধে।

গত সোমবার (৫ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্বল্প টাকার বিনিময়ে এক ভাসমান শিশুকে (১২) ঝাড়ু দিতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্টেশন এলাকার ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্টেশনের ব্যবসায়ী মিঠু মিয়াসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পরিচ্ছন্নতাকর্মী আপন নিজে 'সরদার' সেজে ভাসমান ও পথশিশুদের দিয়ে প্রায়ই প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়ান। অথচ এসব শিশুই আবার সুযোগ বুঝে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের মালামাল, টাকা, মানিব্যাগ ও মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। এমন শিশুদের দিয়ে স্টেশনের পরিচ্ছন্নতার কাজ করানোর ফলে যাত্রীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

স্থানীয়দের আরও অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মী আপন দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গেও জড়িত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ বা তোষামোদ করে সে নিয়মিত নানা অনিয়ম করে আসছে।

পরিচ্ছন্নতার কাজ করার সময় অভিযুক্ত শিশুটির সঙ্গে কথা বললে সে জানায়, প্ল্যাটফর্ম ঝাড়ু দিলে আপন ভাই আমাকে টাকা দেবে বলেছে, তাই কাজটা করে দিচ্ছি।

এ বিষয়ে জানতে ভৈরব রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী আপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমার মা অসুস্থ থাকায় আমি সময়মতো কাজে আসতে পারিনি।

অন্যদিকে, বিষয়টির সত্যতা জানতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউছুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপন শারীরিকভাবে অসুস্থ থাকায় সে নিজে উপস্থিত থেকে অন্য লোক দিয়ে কাজ করিয়ে থাকে। তবে গতকাল সে উপস্থিত ছিল কি না, তা আমার জানা নেই।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে স্থান নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে স্থান নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের প্রস্তাবনা ও উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ধীতপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, ময়মনসিংহ জেলার উপপরিচালক উম্মে হাবিবা মীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নূরুন্নাহার, আজিজুর রহমান সরকার ও আবু রায়হান রানা।আলোচনা সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভায় ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন,জনসাধারণের ভোগান্তি কমানো এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত নাগরিক সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার,ময়মনসিংহ জেলার উপপরিচালক উম্মে হাবিবা মীরা বলেন, জনভোগান্তি হ্রাস এবং সর্বসাধারণের কাঙ্ক্ষিত সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উপযুক্ত স্থান নির্বাচন ও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলসিন্দুরের মেয়েদের অর্জন প্রতিভা ও পরিশ্রমের প্রতিফলন: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


কলসিন্দুরের মেয়েদের অর্জন প্রতিভা ও পরিশ্রমের প্রতিফলন: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ জেলার প্রশাসক উইমেন্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ধোবাউড়ার মুখ উজ্জ্বল করা নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধোবাউড়ার গামাড়িতলা ইউনিয়নের কলসিন্দুর কলেজ মাঠে একটি সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, ফুল ও আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেন, “এই অর্জন শুধু একটি ট্রফি জয় নয়, এটি ধোবাউড়ার নারী ফুটবলারদের প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন। কলসিন্দুরের নারী ফুটবলাররা দেশের পাশাপাশি বিদেশে খেলায় সাফল্যের সাথে বিজয় ছিনিয়ে আনছেন। এজন্য ধোবাউড়াবাসী গর্বিত। ২০২৫ সালে সাফ উইমেন্স টুর্নামেন্টে বিজয়ী বাংলাদেশ টিমে কলসিন্দুরের নারীদের সাফল্যে নিজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স জানান, সে অনুষ্ঠানে প্রতিশ্রুতি অনুযায়ী ধোবাউড়ায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকার মেয়েদের এমন সাফল্য প্রমাণ করে যে, সুযোগ ও সহযোগিতা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। নারী ফুটবলারদের খেলাধুলায় এগিয়ে নিতে স্থানীয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, কলসিন্দুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গামাড়িতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস সহিদ, বিএনপি নেতা রুহুল আমিন, কোচ জুয়েল মিয়া সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, এমরান সালেহ প্রিন্স কলসিন্দুর বাজারে কলেজ শাখা ছাত্রদলের অফিস উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে, যখন গাড়িটি টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামছিল। দুর্ঘটনাস্থল নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে অবস্থিত।

নিহতদের মধ্যে রয়েছেন—চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামছু মিয়ার ছেলে মো. জিয়াবুল (৩৫) এবং মোজাহের হোসেনের ছেলে মো. জসিম ওরফে পালিশ (৩৭)। আহতদের মধ্যে আছেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন ড্রাইভার (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) ও শাহজালাল হোসেন (৩৫)। নিহত ও আহত সকলেই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খুটাখালীর ওই পর্যটকরা নিজেদের ব্যবস্থাপনায় চাঁদের গাড়িতে করে বান্দরবানের তিন্দু ও টেন্ডুমুখ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন। গাড়িটি ডিমপাহাড় থেকে টেন্ডুমুখের দিকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিজিবির টহল দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মিয়েল চাকমা দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, দুর্ঘটনার পর বিজিবির পক্ষ থেকে দ্রুততার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়টিও সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে। নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


মসজিদে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়নের পাশাপাশি মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ উত্থাপন করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দফতর ও সংস্থাগুলোর ভিশন-মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনা করে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন, মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘকাল ধরে কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশও করা হয়। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সুপারিশ করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%