০৮:৪৯ পি.এম
ময়মনসিংহ জেলার প্রশাসক উইমেন্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ধোবাউড়ার মুখ উজ্জ্বল করা নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধোবাউড়ার গামাড়িতলা ইউনিয়নের কলসিন্দুর কলেজ মাঠে একটি সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, ফুল ও আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেন, “এই অর্জন শুধু একটি ট্রফি জয় নয়, এটি ধোবাউড়ার নারী ফুটবলারদের প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতিফলন। কলসিন্দুরের নারী ফুটবলাররা দেশের পাশাপাশি বিদেশে খেলায় সাফল্যের সাথে বিজয় ছিনিয়ে আনছেন। এজন্য ধোবাউড়াবাসী গর্বিত। ২০২৫ সালে সাফ উইমেন্স টুর্নামেন্টে বিজয়ী বাংলাদেশ টিমে কলসিন্দুরের নারীদের সাফল্যে নিজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স জানান, সে অনুষ্ঠানে প্রতিশ্রুতি অনুযায়ী ধোবাউড়ায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকার মেয়েদের এমন সাফল্য প্রমাণ করে যে, সুযোগ ও সহযোগিতা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। নারী ফুটবলারদের খেলাধুলায় এগিয়ে নিতে স্থানীয়ভাবে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, কলসিন্দুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল হাসিম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গামাড়িতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস সহিদ, বিএনপি নেতা রুহুল আমিন, কোচ জুয়েল মিয়া সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, এমরান সালেহ প্রিন্স কলসিন্দুর বাজারে কলেজ শাখা ছাত্রদলের অফিস উদ্বোধন করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন