ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কথাসাহিত্যিক নাসরীন জাহান ক্যান্সারে আক্রান্ত, পাশে দাঁড়ানোর এখনই সময়


কথাসাহিত্যিক নাসরীন জাহান ক্যান্সারে আক্রান্ত, পাশে দাঁড়ানোর এখনই সময়

বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র ভাষা ও বিষয়বোধের মাধ্যমে আলাদা স্থান তৈরি করা লেখকদের মধ্যে নাসরীন জাহান অন্যতম। তার প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের পর থেকেই এটি পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীকালে গল্প, উপন্যাস ও অন্যান্য লেখালেখির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব এক জগৎ নির্মাণ করেছেন। তার সাহিত্যকর্ম পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে এবং সমালোচকদের কাছ থেকেও পেয়েছে মূল্যায়ন। বাংলা একাডেমি পুরস্কারসহ তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

বর্তমানে বাংলা সাহিত্যের শক্তিশালী কণ্ঠস্বর নাসরীন জাহান কঠিন এক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি কিডনি জটিলতার সঙ্গেও তাকে লড়াই করতে হচ্ছে। নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যয় বৃদ্ধি পাওয়ায় তার চিকিৎসার খরচ পরিবারকে বহন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তার চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানিয়েছেন, এক বছরেরও বেশি আগে তার ইউরিনারি ব্লাডারে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। ক্যান্সারের পাশাপাশি কিডনি জটিলতায়ও ভুগছেন তিনি। গত কয়েক মাস ধরে তার রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর ওপরে রয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন

বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক নাসরীন জাহানের প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫০টিরও বেশি। দীর্ঘ সময় ধরে লেখালেখির মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের ভুবনকে সমৃদ্ধ করেছেন। একজন গুরুত্বপূর্ণ লেখক যখন কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করেন, তখন তার পাশে দাঁড়ানো শুধুমাত্র ব্যক্তিগত সহমর্মিতার বিষয় নয়, এটি সাহিত্য ও সংস্কৃতির প্রতি সমাজের সম্মিলিত দায়বোধেরও প্রকাশ।

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল। কিডনির জটিলতা যুক্ত হওয়ায় নাসরীন জাহানের চিকিৎসা আরো কঠিন হয়ে উঠেছে। তাই ব্যক্তি ও সুহৃদদের পাশাপাশি রাষ্ট্রেরও এ সময় তার পাশে দাঁড়ানো জরুরি।

দেশের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সংকটের সময়ে রাষ্ট্রীয় সহায়তার যে মানবিক দায়িত্ব রয়েছে, নাসরীন জাহানের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়া উচিত নয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো তার চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগ তার এই কঠিন সময়ের লড়াইকে কিছুটা সহজ করতে পারে।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, পরিবার ও স্বজনদের পাশাপাশি প্রকাশক, পাঠক, লেখক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের এগিয়ে আসা জরুরি। একই সঙ্গে সরকারেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

আরও পড়ুন: দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে ইশিতার প্রতিক্রিয়া

নাসরীন জাহানের চিকিৎসা সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, “সংকটের সময়ে একজন মানুষের পাশে আরেকজন দাঁড়াবে, এটাই তো মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয়। আসুন, আমরা সকলে মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই। তার পাশে দাঁড়াতে আমাদের এতটুকু সহযোগিতাই এখন অনেক বড় বিষয়।”

দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে নাসরীন জাহানের নিকটাত্মীয় কবি ফরিদ কবির সুহৃদদের কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করেছেন। চিকিৎসার ব্যয় মেটাতে নাসরীন জাহানের নামে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা :

নাম : Nasreen Jahan

আরও পড়ুন: পরীমণি ও মেহজাবীনকে ঘিরে ভাইরাল ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

ব্যাংক : Mutual Trust Bank Limited

শাখা : Panthapath Branch

অ্যাকাউন্ট নম্বর : 00303 1001 2266

Taptap Send বা অন্য কোনো সুরক্ষিত অ্যাপের মাধ্যমে এই অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো যেতে পারে। SWIFT Code : MTBL BDDH এবং বিকাশ নম্বর : 01713006487

আরও পড়ুন: বাংলা গানের ধারা বদলে দেওয়া হাবিব ওয়াহিদের জন্মদিন আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমান রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেছেন, যিনি দীর্ঘ ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতীকী এক টাকা সম্মানীতে পড়িয়ে আসছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার (৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফর রহমানের হাতে সম্মাননা তুলে দেন। দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে লুৎফর রহমানও এই সম্মাননা পেয়ে গর্বিত গাইবান্ধাবাসী। তাঁর এই সাফল্যে পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে লুৎফর রহমান নিজের স্বভাবসুলভ বাচনভঙ্গি ও আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। শিক্ষার্থীদের বিষয় বুঝিয়ে না দিয়ে মুখস্থ করানোর প্রবণতার সমালোচনা করে তিনি নিজের পাঠদানের পদ্ধতির কথাও তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে বলেন, কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় বা সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই অর্ধশতাব্দীর বেশি সময় ধরে নিরলসভাবে পাঠদান করে আসা এই শিক্ষাব্রতীকে শিক্ষক দিবসে বিশেষ সম্মান জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তাঁর আজীবন নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ অবসরভাতা দেওয়ার নির্দেশনা জারি করেছেন।

লুৎফর রহমানের এই অর্জনের খবর তাঁর নিজ এলাকা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের সীমানা ছাড়িয়ে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। জীবনের শেষ প্রান্তে এসে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় স্থানীয়রা মনে করছেন, তাঁর সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত হলো।

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মনা বলেন, ‘স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই নির্লোভ মানুষটিকে বারবার তুলে এনেছেন। তবে সম্মাননা পেয়েছেন তিনি নিজের যোগ্যতায়। এই সমাজে বিশাল ডিগ্রিধারীদের পেছনে ফেলে সামান্য লেখাপড়া জানা এই সহজ-সরল মানুষটি শিশুদের মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থবিত্ত নয়, তিনি শিক্ষার গুরুত্বের কথা বলেছেন।’

লুৎফর রহমানের স্ত্রী লতিফুন বেগম বলেন, ‘কোনো কিছুর আশা না করেই এই বয়সেও মানুষটা পুরনো সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ছেলেমেয়েদের হাতে খড়ি দিয়েছেন। অসুখ-বিসুখে শরীর চলে না। তারপরও বাড়ির আঙিনায় দুই-চার দফা করে পড়িয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামের এই পড়াপাগল মানুষটাকে ভালোবাসা দিয়েছেন। আমরা আর কিছু চাই না।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে লুৎফর রহমান সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের কাজ। নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা সময়ের সঙ্গে তাঁকে গাইবান্ধায় ‘এক টাকার মাস্টার’ হিসেবে পরিচিত করে তোলে।

প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও দীর্ঘ সময় ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন লুৎফর রহমান। তাঁর কাছে পড়েছে বহু প্রজন্মের শিক্ষার্থী। এক টাকার বিনিময়ে পড়ানোর এই উদ্যোগ শুধুমাত্র স্বল্প খরচে শিক্ষা দেওয়ার ঘটনা নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরির একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে।

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ১০২ জন শিক্ষকের তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিশেষভাবে অবদান রাখা শিক্ষাব্রতীরাও ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠের শেষ পাতায় লুৎফর রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে মানবিক সংকট: ফ্রান্সের ৩.৩৬ মিলিয়ন ডলার অতিরিক্ত সহায়তা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


ইয়েমেনে মানবিক সংকট: ফ্রান্সের ৩.৩৬ মিলিয়ন ডলার অতিরিক্ত সহায়তা ঘোষণা

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে হুতি বাহিনীর নতুন হামলা এবং এর ফলে সৃষ্ট তীব্র মানবিক সংকটের প্রেক্ষাপটে ইয়েমেনের জন্য অতিরিক্ত ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৩.৩৬ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। এই তহবিল গৃহহীন হয়ে পড়া প্রায় দুই লাখ মানুষের জরুরি সেবা প্রদান ও সহায়তার উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মানবিক ত্রাণ সংস্থাগুলোর সম্মেলনে বক্তব্য রাখার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো (Jean-Noel Barrot) এই সহায়তার ঘোষণা দেন।

তিনি বলেন, "বাব আল-মান্দেব প্রণালীতে হুতিদের সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইয়েমেনে নতুন করে এক 'মানবিক আঘাত' (Humanitarian Shock) তৈরি হয়েছে। এই ট্র্যাজেডির তাৎক্ষণিক জবাবে আমি অতিরিক্ত ৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ২০২৬ সালে ইয়েমেনের জনগণের জন্য আমাদের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৭ মিলিয়ন ইউরোরও বেশি।"

ইয়েমেনের 'এক্সিকিউটিভ ইউনিট ফর দ্য ম্যানেজমেন্ট অফ আইডিপি ক্যাম্পস'-এর তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লোহিত সাগর অঞ্চলে সংঘটিত সামরিক সংঘাতের কারণে প্রায় ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ জোরপূর্বক গৃহহীন ও বাস্তুচ্যুত হয়েছেন। এই বিপুল সংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের নিকট খাদ্য, পানীয় ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কম্পানি প্রতিনিধির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কম্পানি প্রতিনিধির

কুমিল্লার সদর দক্ষিণে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটেছে জিহাদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জিহাদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা ছিলেন। তিনি হেকেম বাংলাদেশ নামের একটি ওষুধ কম্পানিতে কর্মরত ছিলেন। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে তার দায়িত্ব পালন করার কথা ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জিহাদুল ইসলাম মোটরসাইকেলযোগে দুপুর ১২টার দিকে পিপুলিয়ার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রতনপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন, স্টাফ রিপোর্টার, পাবনা

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


পরিবেশ রক্ষায় ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার ৭২নং আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. সাগর হোসাইন এবং প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব তৈরি হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%