০৭:৩১ পি.এম
কুমিল্লার সদর দক্ষিণে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটেছে জিহাদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালকের। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত জিহাদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা ছিলেন। তিনি হেকেম বাংলাদেশ নামের একটি ওষুধ কম্পানিতে কর্মরত ছিলেন। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে তার দায়িত্ব পালন করার কথা ছিল।
আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জিহাদুল ইসলাম মোটরসাইকেলযোগে দুপুর ১২টার দিকে পিপুলিয়ার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় রতনপুর রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন