প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার ৭২নং আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. সাগর হোসাইন এবং প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব তৈরি হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন