০৭:৫১ পি.এম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, "জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।"
রোববার ফেসবুক পোস্টে তিনি লেখেন, "জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সাথে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।"
উল্লেখ্য: ২০২৬ সালের ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাদুঘরটির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেন। তিনি একে "বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত" হিসেবে অভিহিত করে বলেন, "এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। যদি আমাদের জাতি কখনো দিশাহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে।" সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও বলেন, "রেকর্ড সময়ে এবং অনেকের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ এ পর্যায়ে এসেছে।"
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন