০৮:০০ পি.এম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনের ফুটপাত থেকে পুলিশ একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে। রবিবার বিকেলে এই মরদেহটি উদ্ধার করা হয়।
আজ বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে, শাহবাগ থানা-পুলিশের একটি দল ঢামেক হাসপাতালের বাগান গেটের সামনে ফুটপাতে যায়। সেখানে কালো কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়ে দেয়।
বিশয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক মো. লাভলু আহমেদ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা বিকেলে ঘটনাস্থলে যাই।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী
সেখান থেকে ফুটপাতে কাপড়ে মোড়ানো অবস্থায় মৃত নবজাতকটিকে উদ্ধার করা হয়।’
এসআই লাভলু আহমেদ আরো জানান, উদ্ধার হওয়া নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হতে পারে। কে বা কারা মৃত নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন