১০:৩১ পি.এম
ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। তবে, তাদের সামনে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। সিটি ক্লাবটি সেই আইনি পথ বেছে নিয়েছে। আজ তারা নিশ্চিত করেছে যে, স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে একটি ‘পূর্ণাঙ্গ আপিল’ করা হয়েছে।
সিটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রিমিয়ার লিগ কমিশনের মতামতের বিরুদ্ধে আমাদের পূর্ণাঙ্গ আপিল করা হয়েছে, যা প্রিমিয়ার লিগের শৃঙ্খলাবিষয়ক মামলা সম্পর্কিত। ক্লাবের দৃঢ় অবস্থান হলো, আইন ও নীতিগত এবং ঘটনার বিবেচনায় (কমিশনের রায়ে) স্পষ্টত তথ্যগত ভুল রয়েছে এবং এগুলো বিপজ্জনক।’
গত মঙ্গলবার প্রিমিয়ার লিগ জানায়, স্বাধীন কমিশনের তদন্তে ম্যানসিটির বিরুদ্ধে ওঠা ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতে সত্যতা পাওয়া গেছে। এই অভিযোগগুলো ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক সংক্রান্ত। এছাড়া ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়
ম্যানসিটি শুরু থেকেই নিদোর্ষ দাবি করে আসছে। তারা বলেছে, তাদের কাছে ‘অকাট্য প্রমাণ’ রয়েছে। তবে, আইনি প্রক্রিয়া চলাকালে বিস্তারিত কিছু জানাতে চায় না সিটি। বিবৃতিতে তারা জানায়, ‘আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাব। পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন