১০:৩২ পি.এম
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব এবং চট্টগ্রাম ক্লাবের মধ্যে একটি প্রীতি ক্রীড়া ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ক্রীড়া আয়োজনে অংশগ্রহণ করেন দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা, যেখানে প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ এবং ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা হয়।
বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্ট এবং ফুটসাল কোর্টে একাধিক খেলা একই সময়ে অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের মধ্যে দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
প্যাডেল টেনিসে গুলশান ক্লাব দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে ১১-১ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, ফুটবল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচে গুলশান ক্লাবের হয়ে গোল করেন ইশমাম, আর চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর।
আরও পড়ুন: মুম্বাইয়ের কোচিং স্টাফে তিন পরিবর্তন, প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড
ক্রিকেট ম্যাচটি ছিল এ আয়োজনের অন্যতম আকর্ষণ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি, ফলে ক্রিকেট ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।
বিভিন্ন খেলায় দুই ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত এ প্রীতি ম্যাচটি পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য এবং ক্রীড়া সম্পর্ক আরো সুদৃঢ় করার একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে একাধিক খেলাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের জন্য একসঙ্গে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজনের সম্ভাবনাও তুলে ধরেছে।
বসুন্ধরা স্পোর্টস সিটি ভবিষ্যতেও বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান এবং ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে এমন বহুমাত্রিক ক্রীড়া আয়োজনের মাধ্যমে একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতা বজায় রাখবে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: মিরপুর টেস্টের তৃতীয় দিন চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন