ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমন্ত্রণ জানিয়েও বৈঠক থেকে সাংবাদিকদের বের করে দিল জবি প্রশাসন


আমন্ত্রণ জানিয়েও বৈঠক থেকে সাংবাদিকদের বের করে দিল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আয়োজিত জরুরি বৈঠকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রবেশ করতে দেয়নি।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৪ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্থানীয় সংসদ সদস্য, পুরান ঢাকার গণ্যমান্য ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উপাচার্যের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে গণমাধ্যমের সম্পাদকদের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠির মাধ্যমে সংবাদ ও চিত্রগ্রহণের জন্য সাংবাদিকদের উপস্থিতি কামনা করা হয়।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

কিন্তু নির্ধারিত সময়ে সাংবাদিকেরা যখন কনফারেন্স রুমে উপস্থিত হয়, তখন তাদের জানানো হয়, সভাটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। এ সময় কক্ষে অবস্থানরত সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। বাইরে অবস্থানরত অন্য সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

কর্মরত সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া গণমাধ্যমের প্রতি চরম অসম্মান। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে জবি প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, ‘বিষয়টি মূলত ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে। বৈঠকটি ক্লোজড ডোর (রুদ্ধদ্বার) হওয়ায় সেখানে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল না।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ৪টায় উপজেলা কমপ্লেক্সের আদালত ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনাব মোস্তফা কামাল পাশা এমপির সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিটির আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসান ফয়সাল। এতে সার্বিক সহযোগিতা করেছে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম।

আয়োজকরা জানিয়েছেন, মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি সময়গুলোতে দ্রুত রক্তদান করার সুযোগ সৃষ্টি করা এবং মানবিক সেবার মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এই সময়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এরকম জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। অংশগ্রহণকারীরা জানান, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা ও রক্ত সংগ্রহে সুফল হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


মেধাবী শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে। তিনি বলেন, ভালো ফলাফলের সাথে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার নির্বাচনী এলাকায় তিন দিনের সরকারি সফরের শেষ দিনে নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই সময়, তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া ছাড়াও বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানান।

পরে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন।

এসময় পরিবেশে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ অপরিহার্য: রেল সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ অপরিহার্য: রেল সচিব

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, রেলসেবার মান উন্নয়ন নিশ্চিত করতে ধূমপানমুক্ত পরিবেশ একটি অপরিহার্য অনুষঙ্গ। রেলওয়ে প্রাঙ্গণে এই ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্টেশন ও ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এটি যাত্রীদের জন্য আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা প্রদান করার সুযোগ সৃষ্টি করবে। এ বিষয়টি বাংলাদেশ রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

শনিবার, চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশিক্ষণে তিনি এই কথা বলেছেন। এ প্রশিক্ষণটি রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করতে (আইএমবিআরটিএফ) তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সচিব, স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনের সভাপতিত্বে প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের উপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীদের মধ্যে মোট ২৫ জন অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় এসে রাজনীতি শিখতে চান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় এসে রাজনীতি শিখতে চান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতি শিখতে তার বাসায় আসতে চান বলে জানান মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এই বিষয়ে শনিবার (১৫ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে, আমার বাসায় আসতে চান। অথচ যখন আমি প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন তার মুখে কুলুপ এঁটে গেল।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%