প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ৪টায় উপজেলা কমপ্লেক্সের আদালত ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জনাব মোস্তফা কামাল পাশা এমপির সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিটির আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসান ফয়সাল। এতে সার্বিক সহযোগিতা করেছে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম।
আয়োজকরা জানিয়েছেন, মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি সময়গুলোতে দ্রুত রক্তদান করার সুযোগ সৃষ্টি করা এবং মানবিক সেবার মানসিকতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এই সময়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এরকম জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। অংশগ্রহণকারীরা জানান, নিজের রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা ও রক্ত সংগ্রহে সুফল হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন