সাব্বির হাসান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৩:৩৮ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে “The Art of Professional Report Writing & Corporate Readiness for Business Graduates” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার ১১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় শুরু হয়। সেমিনারে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কার্যকর রিপোর্ট লেখার কৌশল অর্জন এবং কর্পোরেট কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা এবং মানসম্মত রিপোর্ট প্রণয়নের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবনমুখী দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন, বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস মো. কামরুল হাসান এবং আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ পিপল অফিসার শান্তনু রায়। বক্তারা প্রফেশনাল রিপোর্ট লেখার কাঠামো, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্পোরেট যোগাযোগ, চাকরির প্রস্তুতি, সাক্ষাৎকারে সফলতার উপায় এবং কর্মক্ষেত্রে পেশাদার আচরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে ম্যানেজমেন্ট বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নিয়ে কর্পোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে এই প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন প্রদান করা হয়েছে। রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেয়া হয়।
বিকেল ৩টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগদান করেন। পরে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের কাজ শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর মন্বিত জেলা কার্যলয়ের আয়োজনে দূনীতি প্রতিরোধী গনসচেতনতা সৃষ্টি ও দূনীতি প্রতিরোধের লক্ষ্যে দূনীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১ জুন সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং সদস্য সোহেল মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন দূনীতি দমন কমিশন ফরিদপুর কার্যলয়ের সহকারি পরিচালক মোস্তাফিজ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, শিক্ষা অফিসার পারমিচ সুলতানা, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কণা রাণী দাসসহ দূনীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
বির্তক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। পাল্টাপাল্টি হামলার পরও, দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির আলোচনা এখনও এগোচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি ইরানি সূত্র জানিয়েছে যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা জোরদার করা হয়েছে। আলোচনাগুলোতে বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের একটি প্রক্রিয়া নিয়েও আলোচনা চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে টানা দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন যে, তেহরান যদি দ্রুত কোনো শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে যে, উভয় দেশের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পরও ইসলামাবাদ যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের বলেন, ‘নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আশাবাদী থাকা কঠিন। তবে আমরা আশা হারাইনি এবং এখনও সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি।’
তিনি আরও জানান, ‘পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে এখনই শেষ বলে ধরে নেয়া উচিত নয়।’ আন্দ্রাবি বলেন, ‘সাম্প্রতিক উত্তেজনায় অঞ্চলটির পরিস্থিতি নিয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, সব ধরনের বিরোধপূর্ণ ইস্যুর সমাধানে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত প্রধান পথ।’
তিনি আরও জানান, সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি তেহরান সফর শেষে দেশে ফিরেছেন। মধ্যস্থতার অংশ হিসেবে, তিনি ইরানের নেতৃত্বের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বার্তা ও চিঠি পৌঁছে দিয়েছেন।
এদিকে, ইরান জানিয়েছে যে, সর্বশেষ মার্কিন হামলা দুই মাস ধরে চলা যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ ও অপরাধমূলক হামলা শুধুমাত্র যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং এটি যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এসব অপরাধমূলক কর্মকাণ্ডের যে দায়ভার সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নেতৃত্বকেই বহন করতে হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ