০৭:০০ পি.এম
চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের দিকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা এলজিইডির কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। পরে রাতের বেলা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
সিএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
এর আগে, বৃহস্পতিবার রাতে দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছিল। এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর আগুন নিভে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন