০৫:৪৭ এম
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার ভোরে উপজেলার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্যগুলো জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন