ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টেইলর সুইফট কি বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ-তে নতুন রেকর্ড গড়বেন?


টেইলর সুইফট কি বিয়ন্সেকে পেছনে ফেলে ভিএমএ-তে নতুন রেকর্ড গড়বেন?

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের ২০২৬ আসরে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন। এবারের আয়োজনে তিনি প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ পুরস্কারটি পেতে যাচ্ছেন। এই পুরস্কার যুক্ত হলে তার ভিএমএ পুরস্কারের মোট সংখ্যা ৩১টি হবে।

এভাবে, সুইফট ভিএমএ ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হিসেবে এককভাবে নতুন রেকর্ড গড়বেন। বর্তমানে ৩০টি পুরস্কার নিয়ে তিনি বিয়ন্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আয়োজনে নতুন সম্মাননা পাওয়ার মাধ্যমে তিনি এই অবস্থান পরিবর্তন করবেন।

এছাড়া, সুইফটের সামনে প্রতিযোগিতামূলক বিভাগেও একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলে, এটি হবে তার ষষ্ঠ জয়। এর আগে তিনি ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ ও ‘ফোর্টনাইট’-এর জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

সুইফটের নজর রয়েছে এক রাতের সর্বোচ্চ ভিএমএ জয়ের রেকর্ডেও। ১৯৮৭ সালে পিটার গ্যাব্রিয়েল এক রাতে ১০টি পুরস্কার জয় করেছিলেন। এবারের আসরে যদি তিনি মনোনীত সব প্রতিযোগিতামূলক বিভাগে জয়ী হন, তবে তার এক রাতে ১২টি পুরস্কার জয়ের সুযোগ তৈরি হবে।

এছাড়া, ‘বেস্ট পপ’ বিভাগেও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই বিভাগে সুইফট এবং অ্যারিয়ানা গ্রান্ডে উভয়েই তিনটি করে পুরস্কার নিয়ে শীর্ষে রয়েছেন। ‘দ্য ফেট অব ওফেলিয়া’র জন্য এবার জিতলে, তিনি একক রেকর্ডের মালিক হবেন। তবে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যারিয়ানাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা, লাশ কপোতাক্ষ নদে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা, লাশ কপোতাক্ষ নদে উদ্ধার

কপোতাক্ষ নদ থেকে চৌগাছার ভ্যানচালক ইখলাস হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইখলাসকে (২৯) হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

পুলিশের দাবি, আটককৃত দুইজন জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক দুইজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো. মেহেদী হাসান এবং বিষহরি গ্রামের মোস্তফা কামালের ছেলে আশরাফুল আলম।

নিহত ইখলাস চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইখলাস ভ্যান নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন এ ঘটনায় তার পরিবার চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন জানান, ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়ায় মারুফ মল্লিকের ব্রয়লার ফার্মের পেছনে কপোতাক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি ইখলাসের বলে শনাক্ত করেন। এরপর ইখলাসের বাবা ঝিকরগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর এএসপি আরিফ হোসেনের নেতৃত্বে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা রেজাউল করিমসহ পুলিশের একটি দল কাজ শুরু করেন। একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানকে সদর উপজেলার ঝাউদিয়া গ্রাম থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিকরগাছার গঙ্গানন্দপুর এলাকা থেকে আশরাফুল আলমকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দুইজনই ইখলাসকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এএসপি আরিফ হোসেন জানান, ভ্যান বিক্রি করে অর্থ লাভের উদ্দেশ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে তারা চেতনানাশক ব্যবহার করে। আটক দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইখলাসের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। লাশ গোপন করার জন্য সেটি কপোতাক্ষ নদে ফেলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

চামড়া ও পাদুকা শিল্পের সমস্যা চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানো এবং রপ্তানি বাড়াতে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে সরকার। বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন, রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব উল্লেখ করেন, চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় শিল্পটির জন্য কর্মমুখী রোডম্যাপ তৈরির কাজ করছে। এতে ট্যানারির মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট সবার বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা প্রতিফলিত হবে।

দেশীয় বাজারের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, চামড়া শিল্পের কাঁচামাল দেশেই রয়েছে এবং এ খাতে দেশের প্রযুক্তিবিদদের সক্ষমতাও বেড়েছে। দেশের মানুষকে দেশীয় চামড়াজাত পণ্য ব্যবহারে আরও উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।

রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয় মানদণ্ড পূরণে সরকারের সহযোগিতার কথা জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে হবে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের একটি কাঠামো এবং জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির কাজ করছে। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য পৃথক ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

চামড়া শিল্পে গবেষণা জোরদারে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মো. আতাউর রহমান খান। তিনি বলেন, চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে ট্যানারি মালিক এবং উদ্যোক্তাদের সংযোগ আরও কার্যকর করা প্রয়োজন। বিষয়টি রোডম্যাপে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের পরই চামড়া শিল্পের অবস্থান। নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজারে অবস্থান আরও শক্তিশালী করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এ শিল্পের। এ জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও বিশেষ উদ্যোগ। বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়ার পাশাপাশি জুতা, ভ্রমণব্যাগ, বেল্ট ও মানিব্যাগ রপ্তানি হচ্ছে। চামড়ার তৈরি বিভিন্ন শৌখিন পণ্যেরও চাহিদা রয়েছে। দেশের অনেক হস্তশিল্প প্রতিষ্ঠান এসব পণ্য তৈরি করে বিশ্ববাজারে পাঠাচ্ছে। বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশে প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে। পাদুকা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এবং ভোক্তাবাজার হিসেবে নবম।

দেশে প্রতিবছর আনুমানিক ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর বেশির ভাগ রপ্তানি করা হয়; অবশিষ্ট অংশ দেশের চামড়াজাত পণ্য শিল্পে ব্যবহৃত হয়। বাংলাদেশের চামড়া প্রধানত ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং ও তাইওয়ানে রপ্তানি হয়। দেশের বাজারেও পাদুকার চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্বের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাদুকা তৈরির ক্রয়াদেশ পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। ফলে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশ (লেটস’বি) এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। দেশি-বিদেশি ২৫০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান এক্সপোতে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাখাওয়াত উল্লাহ। এছাড়াও ট্যানার্স অ্যাসোসিয়েশন ও লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি বাংলাদেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি ব্যবসায়ী, প্রস্তুতকারক ও প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৪, আফগানিস্তানের পাল্টা জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৪, আফগানিস্তানের পাল্টা জবাবের হুঁশিয়ারি

পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা এবং ড্রোন মজুতাগারকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা পরিচালনা করেছে। বৃহস্পতিবার কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশের ১০টি স্থানে এই বিমান হামলা সংঘটিত হয়। আফগান তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, গত বুধবার আফগান ভূখণ্ড থেকে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং সীমান্ত লঙ্ঘন করা হয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানি বাহিনী একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক, নিখুঁত এবং সংহত সামরিক অভিযান পরিচালনা করেছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আফগানিস্তান সরকারের পক্ষ থেকে এই আগ্রাসনের উপযুক্ত ও কার্যকর জবাব দেওয়া হবে।

আফগান তালেবান সীমান্ত পার হয়ে ড্রোন হামলার দায় অস্বীকার করলেও দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলায় ২১ জন নিহত হওয়ার পর থেকে সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এর আগে গত সোমবার আফগানিস্তানের নূর্গাল জেলায় এক বিমান হামলায় সাধারণ নাগরিকদের নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত নিরসনে চীন, তুরস্ক, কাতার এবং সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা চালালেও পাকিস্তান-আফগানিস্তান বিমান হামলার কারণে পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


ণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) তিনি দুবাই থেকে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতালায় উঠে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ভাণ্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার পর আজম খানের মা মোসা. মমতাজ বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%