ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে, আজ থেকে ফের মার্কিন অবরোধ শুরু


হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে, আজ থেকে ফের মার্কিন অবরোধ শুরু

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবারও দুই দেশ একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবং এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টা থেকে (২০:০০ জিএমটি) ইরানের বন্দরগুলোতে পুনরায় কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরে আসা-যাওয়া করা সব জাহাজকে তারা আটকে দেবে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হবে। এই জলপথ পাহারা দেওয়ার খরচ তুলতে তিনি প্রতিটি জাহাজ থেকে ২০ শতাংশ ‘ফি’ বা টোল নেওয়ার ঘোষণাও দিয়েছেন।

ট্রাম্পের এই পদক্ষেপকে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মনে করছে ইরান।

আরও পড়ুন: রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হলে ইরানও আর কোনো চুক্তি মানবে না। এই অবস্থার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক চলাচল বন্ধ রাখার হুমকি দিয়েছে তেহরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে গত এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে গত সপ্তাহে হরমুজে তিনটি জাহাজে হামলার পর সেই পরিস্থিতি আবার পাল্টে যায়। গত রোববার রাত থেকে শুরু হওয়া দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইরানের অন্তত তিনজন নিহত হয়েছেন। এর জবাবে কুয়েত, বাহরাইন, ওমান ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান।

এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও অস্থির হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আলোচনা যখন কিছুটা আশার আলো দেখাচ্ছিল, তখনই নতুন করে এই হামলা ও অবরোধের ঘোষণা পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

সমাধান না হলে এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: মোদির আসনে ধাক্কা খেল বিজেপি, বারাণসীতে জয়ী লালবিহারি যাদব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫০ এম


ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। ওয়াশিংটন টানা তৃতীয় রাতের মতো হামলা অব্যাহত রেখে চলেছে। যুদ্ধবিরতি আলোচনা কার্যত ব্যর্থ হওয়ার পর এই সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তোলার কারণ হয়েছে।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে এই হামলা শুরু হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে, হরমুজ প্রণালীতে সাধারণ বেসামরিক মানুষ এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের সামরিক শক্তির ওপর কঠোর চাপ প্রয়োগ করা এবং তাদের সক্ষমতা হ্রাস না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রহনপুর-সিংগাবাদ

রেলরুটে ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় সচেতনামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


রেলরুটে ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় সচেতনামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সাড়ে ১১ টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভাটি রহনপুর পৌরসভার আয়োজনে হয়ে থাকে এবং সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেল। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, রহনপুর স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, রহনপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপঃ সহঃ প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, এবং রহনপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা।

বক্তারা সভায় বলেন, ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেনে সিংগাবাদ-রহনপুর রুটে আসার সময় মাঝে মাঝে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই জনসাধারণকে সচেতন করার জন্য এই সভাটি আয়োজন করা হয়েছে। সভায় জানানো হয়, পর্যায়ক্রমে পাথর নিক্ষেপকারী ওই এলাকায় পুনরায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে এবং জনসাধারণকে সচেতন করার পাশাপাশি সতর্ক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় বিস্ফোরণে পাঁচ মাদরাসা শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


ডেমরায় বিস্ফোরণে পাঁচ মাদরাসা শিক্ষার্থী আহত

রাজধানীর ডেমরায় একটি মাদরাসায় ঘটে যাওয়া বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় অবস্থিত ‘দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা’র ষষ্ঠ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে, যা মাদরাসাটির শিক্ষার্থী ও পুলিশ নিশ্চিত করেছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মামুন হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের বোর্ডে শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার কারণে শিক্ষার্থীরা আহত হয়।’ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক কালের কণ্ঠকে বলেছেন, আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আছেন—রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এক ফুঁতেই বদলে যেতে পারে ভাগ্য

রাজশাহীতে আকিজের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ এম


রাজশাহীতে আকিজের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

রাজশাহীর ভদ্রা মোড়ে আকিজ প্লাম্বিং পাইপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে।

শুধু ফুঁ দিয়েই বল জালে পাঠাতে পারলেই মিলবে নগদ ২ লাখ টাকা। এ রকম এক ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজনে ফুটবলপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠেছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই খেলার পরিবেশে দর্শকের ভিড় জমে ওঠে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি দল অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার পর ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে খেলার সুযোগ পাবে। ঢাকায় খেলোয়াড়দের যাতায়াত, ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়া এবং অন্যান্য সব ব্যয় বহন করবে আকিজ গ্রুপ। পুরস্কারও আকর্ষণীয় রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে আরও ১ লাখ টাকা পুরস্কার।

এবারের টুর্নামেন্টের সাথে আকিজ গ্রুপ তাদের জনপ্রিয় 'আকিজ প্লাম্বিং পাইপ'-এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরছে। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (ঞযৎবধফ-ষবংং) এই পাইপের সাথে সোয়ারেজ লাইনের জন্য ঝডজ পাইপ ও বোরিং পাইপ রয়েছে, যা বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, শতভাগ ফুড-গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং বিশ্বখ্যাত ঘঝঋ সার্টিফায়েড এই পাইপ সম্পূর্ণ সীসামুক্ত (খবধফ-ভৎবব) হওয়ায় পানির জন্য নিরাপদ। 'বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন'-এই স্লোগানে পণ্যের জন্য লাইফটাইম গ্যারান্টি দেওয়া হচ্ছে। গত পাঁচ বছরে পণ্যটি ব্যাপক আস্থা অর্জন করেছে এবং শুধুমাত্র গত মাসেই সারাদেশে ২০ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। বর্তমানে এটি বিদেশেও রপ্তানি হচ্ছে।

আকিজ গ্রুপের রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার মোহাম্মদ জিলাল হোসেন বলেন, "ফুটবলের আনন্দ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিশ্বমানের প্লাম্বিং সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজশাহী অঞ্চলের পাঁচটি জেলায় আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।"

এই ব্যতিক্রমী আয়োজনটি প্রমাণ করেছে যে প্রচারণাও বিনোদনের অংশ হতে পারে। খেলার উত্তেজনা, আকর্ষণীয় পুরস্কার এবং উদ্ভাবনী ধারণার সমন্বয়ে রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%