ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার


কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ ছিলেন তিনি।

নিখোঁজ আবিরের সন্ধান পাওয়া যুবক জানান, বন্ধুর ভাগিনা আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যান এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি চালান। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেয়া হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর লাইফগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজি চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয়। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।

ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তিনি ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা ধর্ষণ-হত্যা: স্ত্রীসহ আসামি সোহেলকে আদালতে আনা হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৯ এম


রামিসা ধর্ষণ-হত্যা: স্ত্রীসহ আসামি সোহেলকে আদালতে আনা হলো

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানির আগে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে সাড়ে ৭টার দিকে তাদেরকে প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। এরপর দুইজনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি-না, সে বিষয়ে আজ আদালতে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা, পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ২৪ মে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য এ দিনটি ধার্য করেন।

রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা চাওয়ার বিষয়ে গত রোববার ঝিনাইদহের শৈলকুপার একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা চাইবো। বাকিটা আদালত যেটা ন্যায়বিচারের স্বার্থে মনে করবেন, সেটাই করবেন। তবে যে যেরকম সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সেই বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।’

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে রুমের ভিতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভিতরে একটি বড় বালতির মধ্যে পড়ে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করার পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:১৪ এম


সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কিছু অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এর সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত সতর্কবার্তায় উল্লেখিত এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:১৬ এম


সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা আচমকা ঝটিকা মিছিল আয়োজন করেছে।

শনিবার (৩০ মে) বিকেলে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মিছিলটি বের করে দলটির নেতাকর্মীরা। এরপর, রোববার (৩১ মে) সন্ধ্যায়, মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দু'জন হলেন চৌহালী উপজেলার চর সলিমাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৯) এবং রেহাইপুখুরিয়া গ্রামের মাসুদ জামানের ছেলে মুত্তাকিন হোসেন (২১)। তারা উভয়েই চৌহালী উপজেলা ছাত্রলীগের কর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলে মুখে মাস্ক পরে ছাত্রলীগের কর্মীরা মিছিল করে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনা ও শেখ মুজিবের নামে বিভিন্ন স্লোগান শোনাচ্ছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এই বিষয়ে জানান, শনিবার বিকেলে চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য ঝটিকা মিছিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও দেখে তথ্যের ভিত্তিতে সাব্বির ও মুত্তাকিনকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের যে শহর গড়ে উঠেছে ১১৮টি দ্বীপ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:১৮ এম


বিশ্বের যে শহর গড়ে উঠেছে ১১৮টি দ্বীপ নিয়ে

রাস্তাঘাটজুড়ে গাড়ির হর্নের আওয়াজ নেই, নেই ট্রাফিক জ্যামের চেনা ব্যস্ততা। বরং যেখানে সড়ক থাকার কথা, সেখানে চলছে পানি। এমনই এক জাদুকরি ও ঐতিহ্যবাহী শহর হলো ইতালির ভেনিস। এই শহরটি সমতল ভূমির উপরে নয়, বরং সমুদ্রের ১১৮টি ছোট ছোট দ্বীপের ওপর গড়ে উঠেছে।

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে অ্যাড্রিয়াটিক সাগরের একটি উপহ্রদে অবস্থিত এই দ্বীপগুলোকে যুক্ত করেছে ৪০০টিরও বেশি সেতু। দ্বীপগুলোর মাঝখান দিয়ে বয়ে চলা খালগুলোই শহরের প্রধান যাতায়াতের পথ।

ঐতিহাসিকভাবে বাহিরের আক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ মূল ভূখণ্ড ছেড়ে এই লেগুন অঞ্চলে আশ্রয় নেয়। সময়ের সঙ্গে সঙ্গে দ্বীপগুলোতে বসতি গড়ে ওঠে এবং ধীরে ধীরে ভেনিস পরিণত হয় ব্যবসা, সংস্কৃতি ও স্থাপত্যের অন্যতম কেন্দ্র হিসেবে।

ভেনিসের প্রাণকেন্দ্র হলো এর বিস্তৃত খাল নেটওয়ার্ক। এর মধ্যে গ্র্যান্ড ক্যানাল শহরের প্রধান জলপথ হিসেবে পরিচিত। দুই পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভবন, গির্জা ও প্রাসাদ শহরটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য।

স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম ‘ভাপোরেত্তো’ ওয়াটার বাস ও ওয়াটার ট্যাক্সি। আর পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি হলো ঐতিহ্যবাহী গন্ডোলা নৌকায় চড়ে ছোট খালগুলো ঘুরে দেখা।

শুধু ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য নয়, ভেনিস তার শিল্পকলা, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। সেন্ট মার্কস ব্যাসিলিকা, রিয়ালতো ব্রিজ এবং ডোগেস প্যালেস দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন।

ভেনিস ভ্রমণের সবচেয়ে ভালো সময় হলো এপ্রিল-জুন এবং সেপ্টেম্বর-অক্টোবর। গ্রীষ্মকালে দর্শনার্থীদের চাপ অনেক বেড়ে যায়। পর্যটকেরা ভেনিস মার্কো পোলো বিমানবন্দর কিংবা ইউরোপের বিভিন্ন শহর থেকে ট্রেনে করে ভেনিস সান্টা লুচিয়া স্টেশনে পৌঁছাতে পারেন।

১১৮টি দ্বীপ, শত বছরের পুরোনো কাঠের ভিত্তি আর জলপথনির্ভর জীবনযাত্রার সমন্বয়ে ভেনিস আজও বিশ্বের সবচেয়ে আলাদা ও মোহনীয় শহরগুলোর একটি।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%