০৯:০০ এম
ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া ভালো।
রোববার (৮ নভেম্বর) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা নিম্নরূপ:
বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
আরও পড়ুন: গুলশান লেকপার্কে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ অনুষ্ঠানে সুরের মেলবন্ধন
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এবং ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রীর ব্রিফিং
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রিহ্যাবের সংবাদ সম্মেলন
আরও পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার
দুপুর ১২টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এই সংবাদ সম্মেলনে আবাসন খাতের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
আইডিইবির প্রতিষ্ঠাবর্ষিকী ও গণপ্রকৌশল দিবস
বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবর্ষিকী ও গণপ্রকৌশল দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আন্তর্জাতিক কেয়ারারস দিবস উপলক্ষে আলোচনা সভা
আরও পড়ুন: রাজধানীর লালবাগে ছয়তলা ভবনে আগুন
বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সুইড কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন