০৯:২৯ পি.এম
ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল করে ১২২ রান করে। জবাবে ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে গুটিয়ে তৃতীয় দিনেই ম্যাচ হারে বাংলাদেশ ‘এ’ দল।
প্রিটোরিয়ায় প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১৭০ এবং দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৬২২ রান করে দক্ষিণ আফ্রিকা ‘এ’।
আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের
তৃতীয় দিন ৬ উইকেটে ৬৪৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। এতে ৫২৫ রানে লিড নেয় প্রোটিয়ারা।
দলের হয়ে অধিনায়ক মারকুইস অ্যাকারম্যান ২৪ চার ও ৭টি ছক্কায় ২৩৭ বলে ২৫৬ রান করেন। ১৫ চার ও ৫ ছক্কায় ২৬৩ বলে ২০০ রানে অপরাজিত থাকেন সিনেথেম্বা কোশিলে।
আনামুল হক ৯৮ রানে ৩ উইকেট নেন।
৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া আনামুল অপরাজিত ১৯, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ ও নাইম হাসান ১৩ রান করেন।
আরও পড়ুন: নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকার তিন বোলার ৩টি করে উইকেট নেন।
আগামী ৩০ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন