০৬:১২ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, সরকারী কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
তিনি মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে এই অভিযোগ করেন। আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে। তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না এবং লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা এবং এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই ধরনের অব্যবস্থাপনাই প্রমাণ করে যে তারা মেয়র হওয়ার যোগ্য নন।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ২৭ কেন্দ্রে ধানের শীষের ব্যবধান ১৯,৭৩৮ ভোট
এদিকে, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আসিফ মাহমুদ জানিয়েছেন, জোটগতভাবে নির্বাচনে যাবে কি না, তা তফসিলের পর দলগুলোর সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন