প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মৎস্য অফিসের একটি অভিযানে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলো পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এই সময়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৪টি চায়না দুয়ারি জাল এবং ১৬০টি চায়না দুয়ারি লেজ জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসের সূত্রে জানা গেছে, জালগুলো ঢাকার দোহার থেকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেগুলো জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষার জন্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, নদী ও খাল-বিলে অবাধে নিষিদ্ধ জালের ব্যবহারে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং এটি মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এর ফলে মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন