ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএসসিসির ঘোষণা: বকেয়া পৌরকর আদায়ে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ


ডিএসসিসির ঘোষণা: বকেয়া পৌরকর আদায়ে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নগর ভবনস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন এবং করদাতাদের বকেয়া পৌরকর পরিশোধে উৎসাহিত করতে একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। এই উদ্যোগের আওতায় আগামী ৩০ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধ করলে আরোপিত ১৫ শতাংশ সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে। করদাতারা এই সুযোগ গ্রহণ করে অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় যুবক শহীদুল্লাহ নিহত

মতবিনিময় সভায় মার্কেট প্রতিনিধিরা দোকানের ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা, মার্কেটের সামনে হকারদের অবৈধ অবস্থান, আবর্জনা ব্যবস্থাপনার দুর্বলতা ও অবৈধ দখলসহ মার্কেট পরিচালনার বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন। পাশাপাশি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সড়ক নির্মাণ, ড্রেনেজ উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে কাজ করে যাচ্ছে। তবে নাগরিক সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থেই পরিচালিত হয়। রাজস্ব ঘাটতির কারণে সেবা কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে, তাই ব্যবসায়ীদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।

অনিয়ম ও অবৈধ স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৫-২০ বছর ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও জটিলতা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আপনারা নিয়ম মেনে সহযোগিতা করুন, সিটি কর্পোরেশনও প্রয়োজনীয় সহায়তা করবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে আপনারা বৈধভাবে ব্যবসা করবেন এবং কর্পোরেশনও তার প্রাপ্য রাজস্ব পাবে। একজনকে টাকা দিয়ে ব্যবসা করলেই তা বৈধ হয়ে যায় না, বৈধতার জন্য সিটি কর্পোরেশনের নিয়ম অনুসরণ করতেই হবে।

সভায় বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করা হয়:

আরও পড়ুন: বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য তিন বছরের অতিরিক্ত সময় দিল জাতিসংঘ

• বর্জ্য ব্যবস্থাপনা ও জরিমানা: নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং সেখান থেকে কর্পোরেশনের নির্ধারিত ঠিকাদাররা তা সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই মার্কেটের সামনে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। সময়মতো বর্জ্য না ফেললে বা নিয়ম অমান্য করলে নোটিশ ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে বাজার নিয়মিত পরিষ্কার ও সতর্কতামূলক ব্যবস্থা রাখতে হবে।

• ট্রেড লাইসেন্স ও সাইনবোর্ড কর: অনেক মার্কেটে এখনো বিপুলসংখ্যক ব্যবসায়ীর বৈধ লাইসেন্স নেই। মোবাইল কোর্ট পরিচালিত হলে দীর্ঘদিনের বকেয়াসহ জরিমানা আরোপ হতে পারে, তাই দ্রুত লাইসেন্স হালনাগাদ করার আহ্বান জানানো হয়। এছাড়া, অতিরিক্ত বড় সাইনবোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

• অবৈধ দখল উচ্ছেদ: মার্কেটের প্যাসেজ, জনসাধারণের চলাচলের পথ ও প্রবেশদ্বার দখল করে কোনো দোকান বসানো যাবে না। স্ব-উদ্যোগে এসব অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ না করলে আইন অনুযায়ী কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে।

• বিশেষ অবকাঠামো নির্মাণ: স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, ডিএসসিসি এলাকার সকল রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে পৃথক র‌্যাম্প ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জুতা ব্যবসায়ী আরিয়ান নিহত

পরিশেষে নগরবাসী, ব্যবসায়ী ও করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, বকেয়া পৌরকর পরিশোধে প্রদত্ত সারচার্জ মওকুফের এই বিশেষ সুযোগ গ্রহণের মাধ্যমে করদাতারা যেমন আর্থিকভাবে উপকৃত হবেন, তেমনি নগরের উন্নয়ন কার্যক্রমও আরও বেগবান হবে।

মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বাজার ও মার্কেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী(বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট
আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের ডা. মতি মিয়ার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল অবসরপ্রাপ্ত উপ কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রীল ভেঙেকমধ্যে প্রবেশ করে। ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেধে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙে সমুদয় মালামাল তছনছ করে আমলিরায় থাকা ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। বাড়ীর মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, মুখোশ পরিহীন ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার আমলিরায় থাকা ১৯ ভরি স্বনালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে। এ ঘটনায় আৃি মামলা করবো। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিিপেলে আইন ব্যাবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় শিরোপার খোঁজে এমবাপ্পে-দেম্বেলেরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


তৃতীয় শিরোপার খোঁজে এমবাপ্পে-দেম্বেলেরা

ফ্রান্স এবারে বিশ্বকাপে নিঃসন্দেহে সবচেয়ে বড় ফেভারিটের তকমা গায়ে নিয়ে আমেরিকা যাচ্ছে। দেম্বেলে, এমবাপ্পে ও ওলিসে যেমন সম্মুখভাগের তারকা, তেমনি কান্তে, চুয়ামেনি ও রাবিওদের মতো মিডফিল্ডাররা দল নির্বাচনে দিদিয়ের দেশমের হাতে কোনো বিকল্পের অভাব ছিল না।

তরুণ এই দলের রয়েছে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা! ২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে মহাকাব্যিক ফাইনালে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ফ্রান্সকে। এবার সেই ক্ষত ভুলে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ফ্রান্স।

 কোচ হিসেবে দিদিয়ের দেশমের নেতৃত্বে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের ইতিহাস অনুযায়ী ফ্রান্সের সেরা সাফল্য হলো ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়। সর্বশেষ তারা ২০২২ সালে রানার্সআপ হয়। ফ্রান্সের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ ছিল ১৯৩০ সালে, এবং তারা এখন পর্যন্ত ১৭ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে তারা ৩ নম্বরে রয়েছে।

স্কোয়াডের গোলরক্ষকরা হলেন মাইক মেনিওঁ, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডারদের মধ্যে রয়েছে লুকাস দিনিয়ে, মালো গুস্টো, লুকাস এর্নান্দেস, থিয়ো এর্নান্দেস, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স লাক্রো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপমেকানো।

মিডফিল্ডারদের মধ্যে আছেন এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, অহেলিয়ান চুয়ামেনি এবং ওয়ারেন জাইর-এমেরি।

ফরওয়ার্ডদের মধ্যে রয়েছে ম্যাগনেস আক্লিওশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে, জঁ ফিলিপ মাতেতা এবং মার্কাস থুরাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটে মহাকাশে ২ উপগ্রহ পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটে মহাকাশে ২ উপগ্রহ পাঠাল চীন

চীনের বেইজিংভিত্তিক বেসরকারি মহাকাশ কম্পানি ল্যান্ডস্পেস সফলভাবে তাদের ঝুকুয়ে-২ই ওয়াই৬ উৎক্ষেপণযান ব্যবহার করে দুটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে উত্তর-পশ্চিম চীনের দোংফেং মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক এলাকা থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

কম্পানিটি জানিয়েছে, উৎক্ষেপণের পর রকেটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে দুটি উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছে। পুরো অভিযানটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয় এবং এটি সফল হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎক্ষেপিত দুটি উপগ্রহের নাম স্পেসসেইল ডিটিসি ০১ এবং চায়না মোবাইল ০২। এই দুই উপগ্রহকে বিশেষভাবে বিভিন্ন যোগাযোগ ও নেটওয়ার্ক প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।

সরকারি ও উন্মুক্ত তথ্য অনুযায়ী, গত ৫ জুন একটি সফল উৎক্ষেপণের পর স্পেসসেইল জানায়, তাদের স্পেসসেইল কনস্টেলেশনে ইতোমধ্যে ২০০টি উপগ্রহ যুক্ত হয়েছে। নতুন এই দুটি উপগ্রহ সেই ধারাবাহিক সম্প্রসারণের অংশ হিসেবে কক্ষপথে যুক্ত হলো।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না মোবাইল ০২ উপগ্রহের মাধ্যমে সরাসরি মোবাইল ফোনে ব্রডব্যান্ড সেবা পরীক্ষা করা হবে। পাশাপাশি মহাকাশভিত্তিক এবং ভূমিভিত্তিক নেটওয়ার্ক একসাথে কাজ করার প্রযুক্তিও এই উপগ্রহের মাধ্যমে যাচাই করা হবে।

এই উৎক্ষেপণ ছিল ঝুকুয়ে-২ সিরিজ রকেটের অষ্টম সফল ফ্লাইট।

ল্যান্ডস্পেসের দেওয়া তথ্য অনুযায়ী, ঝুকুয়ে-২ই ওয়াই৬ রকেটের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। এর সর্বোচ্চ ফেয়ারিং ব্যাস ৪ দশমিক ২ মিটার। রকেটটি নিম্ন পৃথিবী কক্ষপথে ৬ টন পর্যন্ত এবং ৫০০ কিলোমিটার উচ্চতার সূর্য-সমলয় কক্ষপথে ৪ টন পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।

কম্পানিটি আরো জানায়, রকেটটির দ্বিতীয় ধাপের ইঞ্জিন ফ্রেমে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি একীভূত কাঠামো ব্যবহার করা হয়েছে।

এতে ফাঁপা শঙ্কু আকৃতি এবং ওয়াই-আকৃতির প্রধান বিম নকশা রয়েছে, যা ইঞ্জিনের চাপ ও ধাক্কা কার্যকরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে।

এই উন্নত নকশার ফলে রকেটের কাঠামোগত দৃঢ়তা বেড়েছে, একই সঙ্গে এর ওজন ও উৎপাদন খরচ কমেছে। উৎপাদন ও সংযোজন প্রক্রিয়াও তুলনামূলকভাবে দ্রুত হয়েছে বলে জানানো হয়েছে।

ল্যান্ডস্পেসের ঝুকুয়ে-২ সিরিজ বর্তমানে তরল অক্সিজেন ও মিথেন জ্বালানিচালিত মাঝারি ক্ষমতার আধুনিক উৎক্ষেপণযানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হচ্ছে।

কম্পানিটি জানিয়েছে, এই রকেট একাধিক উপগ্রহ একসাথে উৎক্ষেপণের জন্য উপযোগী একটি নমনীয় ব্যবস্থা সমর্থন করে। পাশাপাশি এটি সমতল প্যানেলযুক্ত উপগ্রহ নিয়ে বড় আকারের কনস্টেলেশন নেটওয়ার্ক গঠনের কাজেও ব্যবহার করা যাবে।

ভবিষ্যতে ঝুকুয়ে-৩ পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণযানের সঙ্গে সমন্বয় করে আরো উন্নত ও সমন্বিত মহাকাশ উৎক্ষেপণ সেবা তৈরি করার পরিকল্পনাও রয়েছে ল্যান্ডস্পেসের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টা থেকে সেখানে লঞ্চ সার্ভিস আবার চালু হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দুপুর ২টা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ওই নৌপথে সকল লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় টানা ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%