ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় সুদ বাড়ার আশঙ্কা কমেছে, ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার


যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় সুদ বাড়ার আশঙ্কা কমেছে, ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : জুলাই মাসে যুক্তরাষ্ট্রে হাজার হাজার কর্মসংস্থান কমার তথ্য প্রকাশের পর দেশটিতে সুদের হার বাড়ার আশঙ্কা কমে গেছে। এর ফলস্বরূপ, সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি দেখা গেছে।

তবে মধ্যপ্রাচ্য সংকটের দ্রুত সমাধানের আশা কমে যাওয়ায় তেলের দাম আবারও বেড়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

সাম্প্রতিক কয়েক সপ্তাহে বেশ অস্থিরতার পর প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে আবারও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গেছে। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ছিল সবচেয়ে বেশি চাহিদা।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে দেশটিতে ২৩ হাজার কর্মসংস্থান কমেছে। একই সঙ্গে মে ও জুন মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও সংশোধন করে কমিয়ে দেওয়া হয়েছে।

এই তথ্য থেকে বোঝা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ধীরগতি দেখা দিচ্ছে। তবে বিনিয়োগকারীরা এটিকে আপাতত ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানো থেকে বিরত থাকার সম্ভাবনা হিসেবে ইতিবাচকভাবে দেখছেন।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এক সপ্তাহ আগে ৬৪ শতাংশ থেকে কমে প্রায় ৪৩ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

চলতি সপ্তাহের শেষ দিকে প্রকাশিতব্য মূল্যস্ফীতির তথ্য বিনিয়োগকারীদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ নির্দেশক হবে।

কর্মসংস্থানের এই তথ্যের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কম সুদের হারে তুলনামূলকভাবে বেশি সুবিধা পাওয়া প্রযুক্তি কোম্পানির শেয়ারের চাহিদায় নাসডাক সূচকও ১ শতাংশের বেশি বেড়ে গেছে।

এর প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। জাপানের টোকিও শেয়ারবাজার ২ শতাংশের বেশি বেড়ে গেছে। কিওক্সিয়া, টোকিও ইলেকট্রন ও অ্যাডভানটেস্টের শেয়ারগুলোতে উল্লেখযোগ্য দরপতনের বদলে শক্তিশালী দর বৃদ্ধি দেখা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার বাজারও ঊর্ধ্বমুখী ছিল; দেশটির চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে।

হংকং, তাইপে, সাংহাই, ওয়েলিংটন ও জাকার্তার শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী ছিল।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের অর্থনীতিবিদ রদ্রিগো ক্যাট্রিল জানিয়েছেন, ‘বাজারগুলো এই প্রতিবেদনকে স্বল্পমেয়াদে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই কারণে কার্যত মনে করা হচ্ছে, ফেডের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সময় রয়েছে।’

তবে তিনি আরও বলেন, ‘এই প্রতিবেদন শ্রমবাজারের কারণে মূল্যস্ফীতির চাপ বাড়ার সম্ভাবনা কমিয়েছে, কিন্তু এর মাধ্যমে ফেডের নীতিতে বড় ধরনের পরিবর্তনের জন্য পুরোপুরি সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না।’

তিনি পর্যবেক্ষণ করেন, ‘শুধু এই প্রতিবেদন সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ঠেকানোর জন্য যথেষ্ট নয়। মূল্যস্ফীতি এখনো ফেডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেপ্টেম্বরের বৈঠকের আগে জুলাই ও আগস্টের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যই সবচেয়ে নজর রাখার মতো বিষয়।’

শুক্রবার কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর যে দরপতন হয়েছিল, সোমবার মার্কিন ডলার তার কিছুটা পুষিয়ে নেয়। জাপানি ইয়েনের বিপরীতেও ডলারের দর বাড়তে থাকে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জাপানের কর্তৃপক্ষ জাপানি মুদ্রাকে শক্তিশালী করতে নজিরবিহীন যৌথ হস্তক্ষেপ শুরু করলে ডলারের বিপরীতে ইয়েনের দর বড় ধরনের পতনের মুখে পড়েছিল।

আরও পড়ুন: এবি পার্টি: সরকারের জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাসে জাতি বিরক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের চার বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সোমবার (১০ আগস্ট) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের চেষ্টা করলে আগের সরকারের মতোই ভারতে পালাতে হবে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ফ্যাসিবাদের চেষ্টা করলে আগের সরকারের মতোই ভারতে পালাতে হবে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। কিন্তু এ দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না। যারা ফ্যাসিবাদের চেষ্টা করবে তাদেরও পূর্বের সরকারের মতোই ইন্ডিয়ায় পালাতে হবে।’

এটা তিনি সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন।

ডা. মো. শফিকুর রহমান আরও বলেন, ‘সাঘাটার সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সরকার দলীয় সন্ত্রাসীদের নৈরাজ্যের চাক্ষুষ প্রমাণ। প্রশাসন বারবার নজরদারির কথা বললেও আসামিদের গ্রেফতার করছে না। তাই অবিলম্বে এই চিহ্নিত বাকি খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাছাড়া জনগণ আইনের প্রতি আস্থা হারাবে।’

তিনি দেশের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন। জামায়াতের আমির বলেন, ‘রক্ত ঝরিয়ে কিংবা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে জনগণের ন্যায়বিচারের দাবি দাবিয়ে রাখা যাবে না। সারা দেশে আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত। সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ঘাতকরা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

গত ২১ জুন সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গাইবান্ধার সাঘাটায় হামলার এক ঘটনায় নিহত হন সাইফুল্লাহ বারী এবং সালাউদ্দিন নামের দুই শিবির নেতা। এই হত্যাকাণ্ডের বিচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশের আয়োজন করে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী।

সকালে ঢাকা থেকে সড়কপথে পৌঁছানোর পর বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান প্রথমে সাঘাটার বোনারপাড়ায় নিহতদের বাড়িতে যান। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কবর জিয়ারত করেন। এরপর তিনি সমাবেশে যোগ দেন।

গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জেলা আমির মো. আবদুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগাসহ নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

দক্ষিণ কুড়িগ্রামের উপজেলা কুড়িগ্রামে, মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে হুমকি, হয়রানি, অশালীন ও মানহানিকর মন্তব্য এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে, লিখিত অভিযোগ দিয়েছেন প্রথম টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ।

সোমবার, ১০ আগস্ট কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি এসব অভিযোগ করেন। অভিযোগে মোঃ মোহতাসিম বিল্লাহ উল্লেখ করেছেন, তার নেতৃত্বে প্রথম টিভি দীর্ঘদিন ধরে সংবাদ ও গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।

অভিযোগে বলা হয়েছে, আবু হাসনাত হিরন নামের একজন ব্যক্তি কিছুদিন প্রথম টিভির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে আসতেন। তবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো নিয়োগপত্র, যোগদানপত্র কিংবা বেতনভুক্ত কর্মচারীর হিসেবে নিয়োগ বা কোনো লিখিত চুক্তি ছিল না।

প্রতিষ্ঠানের সাবেক সম্পাদক মোঃ হাবিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, আবু হাসনাত হিরন মাত্র কয়েকদিন কাজ শেখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানে এসেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার কার্যক্রম ও কাজের বিষয়ে আলোচনা করা হলে, তিনি বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ না করে উত্তেজনাপূর্ণ ও বিরূপ আচরণ শুরু করেন বলে অভিযোগ করেছেন প্রথম টিভির চেয়ারম্যান।

একপর্যায়ে, তিনি কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে অভিযোগে।

এরপর, মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে, মোঃ মোহতাসিম বিল্লাহর বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য, পোস্ট এবং মেসেজ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করা এবং প্রথম টিভির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

অভিযোগপত্রে দুটি ফেসবুক অ্যাকাউন্টের লিংকও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে হয়রানি, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি জানিয়েছেন তিনি।

মোঃ মোহতাসিম বিল্লাহ বলেন, "কারও কোনো অভিযোগ বা বক্তব্য থাকলে, আইনসম্মত ও যথাযথ পদ্ধতিতে তা উপস্থাপনের সুযোগ রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার, ব্যক্তিগতভাবে হুমকি প্রদান, বিভিন্ন নম্বর থেকে হয়রানি এবং একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয়।"

অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। নিজের, পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রথম টিভির চেয়ারম্যান।

ভবিষ্যতে তার বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, ক্ষয়ক্ষতি, ভয়ভীতি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, বর্তমান হুমকি ও হয়রানির ঘটনাগুলো তদন্তের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের সঙ্গে, ফেসবুক পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের লিংক, মোবাইল নম্বর, কললিস্ট, মেসেজ, অডিও-ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সঙ্গে সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়ায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান অভিযোগকারী।

অভিযোগের শেষাংশে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতি অনুরোধ জানিয়েছেন মোঃ মোহতাসিম বিল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


জাবি শিক্ষার্থী ফাহিমাকে বাঁচাতে সহায়তার আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (৫০তম ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী ফাহিমা খানম হ্যাপি, যিনি একই বিভাগের ৪৬তম ব্যাচের মো. শান্তর স্ত্রী। তিনি মাত্র ২৫ বছর বয়সে ব্রেস্ট ইনভেসিভ কার্সিনোমা (Invasive Carcinoma of No Special Type/NST)-এ আক্রান্ত হয়েছেন।

বায়োপসি, সিটি স্ক্যান, এফএনএসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি (Immunohistochemistry- ER, PR, HER2, Ki-67)-সহ অন্যান্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, এটি ত্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের (Triple Negative Breast Cancer- TNBC) একটি আক্রমণাত্মক ধরন, যা দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, খুব দ্রুত ফাহিমার কেমোথেরাপি শুরু করতে হবে। চিকিৎসকরা প্রাথমিকভাবে হিসাব দিয়েছেন যে, পুরো চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকা বা তারও বেশি ব্যয় হতে পারে।

এমন পরিস্থিতিতে, চিকিৎসার জন্য দ্রুত টাকা প্রয়োজন, তবে এ দম্পতির পক্ষে তা জোগাড় করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। হ্যাপির স্বামী মো. শান্ত সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন, ‘আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ পাইনি, তাই কার্যত বেকার। অন্যদিকে হ্যাপির পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা মাত্র দেড় বছর আগে ক্যান্সারে হ্যাপির বাবাকে হারিয়েছি। আজ সেই পরিবারকে আবার একই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এত বড় চিকিৎসার ব্যয় বহন করা আমাদের দুই পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ—আপনার সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও হ্যাপির চিকিৎসায় অনেক বড় আশার আলো হতে পারে।’

সহায়তা পাঠানোর মাধ্যমঃ

Agrani Bank PLC

Branch: Jahangirnagar University Branch

Account Name: MST SHAHIDA AKTER

A/C No.: 0200023010000

Routing number: 010262267

Dutch-Bangla Bank

Branch: Savar Bazar Branch

Account Name: FAHIMA KHANAM HAPPY

A/C No.: 1371050613457

Routing number: 090264122

বিকাশ (Personal): 01812-684100

নগদ / রকেট: 01770-399328

যোগাযোগ করুন মো. শান্ত: 01812-684100

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%