০২:১১ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জানিয়েছেন, পাহাড়ি ঢলের পানিতে যাতে মানুষের বসতবাড়ি ডুবে না যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের বন্যা মোকাবিলা করতে না হয়, সেজন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
তিনি ঢাকার বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব বিলোপের পথে রয়েছে। ফলে, স্বাভাবিক বৃষ্টিপাত হলেই খালের দুই কূল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।
এ জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহের ব্যবস্থা করা হবে, যাতে দ্রুত পানি নেমে যেতে পারে।
মন্ত্রী আরও বলেন, মানুষের বসতবাড়ি পাহাড়ি ঢলের পানিতে যাতে ডুবে না যায়, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রীর আগামী রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
পরে মন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন