ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বন্ধুর নামে ৩৬ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন চীনা তরুণ


বন্ধুর নামে ৩৬ কোটি টাকার সম্পত্তি লিখে দিলেন চীনা তরুণ

মাত্র ১৯ বছর বয়সেই, চীন একটি তরুণ আলোচনার জন্ম দিয়েছেন, যিনি নিজের প্রায় ২ কোটি ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা) মূল্যের সম্পত্তি শৈশবের এক বন্ধুর নামে উইল করে দিয়েছেন।

সাংহাইয়ের বাসিন্দা লি (ছদ্মনাম) সম্প্রতি একটি নোটারাইজড উইল করেছেন। এই উইলের মাধ্যমে, তার মালিকানাধীন একটি ফ্ল্যাট এবং কয়েক মিলিয়ন ইউয়ানের সঞ্চয়, শৈশবের বন্ধুর নামে রেখে দিয়েছেন।

লির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর, দুজনেই নতুন করে জীবনের শুরু করেন। তারা যে ফ্ল্যাট ও সম্পত্তি ছেলেকে দিয়েছিলেন, সেটিই এখন লির প্রধান সম্পদ। যদিও ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে তার খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি, ফলে তাদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

লির চরম ঝুঁকিপূর্ণ খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে, এবং তিনি আশঙ্কা করছেন, যদি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়, তাহলে বাবা-মায়ের বর্তমান স্বামী-স্ত্রী (যাদের তিনি নিজের জীবনের অংশ বলে মনে করেন না) ভবিষ্যতে তার সম্পত্তির সুবিধাভোগী হতে পারেন। সেই কারণে, তিনি শৈশবের বিশ্বস্ত বন্ধুকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছেন।

চীনের উত্তরাধিকার আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি উইল ছাড়া মারা যান, তাহলে তার স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মা প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে সম্পত্তির অধিকার পান। ফলে, লির বাবা-মা সম্পত্তির মালিক হলে ভবিষ্যতে তাদের বর্তমান জীবনসঙ্গীরাও ওই সম্পদের ওপর অধিকার পেতে পারেন।

তবে, দেশটির আইন একজন নাগরিককে উইলের মাধ্যমে আইনগত উত্তরাধিকারীদের বাইরে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের নামে সম্পত্তি দিয়ে যাওয়ার সুযোগও প্রদান করেছে।

লি সাংহাইয়ের চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারে গিয়ে তার উইল নিবন্ধন করেন। কেন্দ্রটির কর্মকর্তা হুয়াং হাইবো জানান, উইল কার্যকর হওয়ার পর ৬০ দিনের মধ্যে লির বন্ধুকে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। যদি তা না হয়, তাহলে তিনি ওই সম্পত্তির অধিকার হারাবেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

২০১৩ সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাদের কাছে চার লাখের বেশি উইল নিবন্ধিত হয়েছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চীনে উইল করার প্রবণতা বাড়ছে এবং উইলকারীদের গড় বয়স ৭৭ বছর থেকে কমে ৬৭ বছরে নেমে এসেছে।

হুয়াং হাইবো বলেন, আশির, নব্বইয়ের দশক এবং ২০০০ সালের পর জন্ম নেওয়া তরুণদের মধ্যেও এখন উইল করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উইল এখন আর শুধু বয়স্কদের বিষয় নয়, এটি ধীরে ধীরে সাধারণ আর্থিক পরিকল্পনার অংশ হয়ে উঠছে।

ঝেজিয়াং প্রদেশের এক নোটারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, বর্তমানে অনেক তরুণ বিয়ের আগে নিজের নামে থাকা বা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি সুরক্ষিত রাখতে উইল করছেন। এ ছাড়া অবিবাহিত ও নিঃসন্তানদের মধ্যেও এ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

লির সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ বলছেন, বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব থাকলেও, তারাই ছেলেকে বিপুল সম্পত্তি দিয়েছেন, তাই তাদের উত্তরাধিকারী হওয়াই স্বাভাবিক। আবার অনেকের মতে, মাত্র ১৯ বছর বয়সে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো হয়ে যায়, ভবিষ্যতে তার মত পরিবর্তনও হতে পারে। অন্যদিকে, অনেকেই শৈশবের বন্ধুর প্রতি লির আস্থা ও বন্ধুত্বের মূল্যায়নের প্রশংসা করেছেন। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ এম


ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন

ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেছে।

ইরানের সর্বোচ্চ নেতার ছয় দিনের শোক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংঘাত আবার শুরু হলো। ফলে পুরো মধ্যপ্রাচ্য ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই যুদ্ধবিরতি টিকত না। কারণ, চুক্তি বাস্তবায়নের জন্য ইরানে কোনো একক ক্ষমতাশীল গোষ্ঠী উপস্থিত নেই।

বোল্টনের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতারা প্রাণ হারিয়েছেন। এর ফলে সেখানে ক্ষমতার শূন্যতা এবং লড়াই চলছে। একটি দিকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতে চান। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী সেখানে হরমুজ প্রণালি ও সামরিক অস্ত্রের নিয়ন্ত্রণ করছে। চুক্তি করছে এক পক্ষ, এবং হরমুজের নিয়ন্ত্রণ অন্য পক্ষের হাতে। এই বিষয়টি সমাধানের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের এই পদক্ষেপ বিশ্ববাণিজ্যে বড় প্রভাব ফেলছে বলে জানান বোল্টন। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, সংঘাতের পরের ধাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো কৌশল বা পরিকল্পনা নেই। সামনে ২০২৬ সালের নির্বাচন আসছে। তাই ট্রাম্প বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে সামরিক পদক্ষেপ এড়াতে চান। এই সুযোগটাই নিজেদের জন্য নিচ্ছে ইরানের কট্টরপন্থীরা।

ইরানের শোকসভায় মানুষের বিশাল ভিড়কে ‘সরকার-নিয়ন্ত্রিত’ নাটক বলে দাবি করেন বোল্টন। তিনি বলেন, ভেতরে ভেতরে পানি সংকট ও অর্থনৈতিক দুর্দশার কারণে ইরান জর্জরিত। তিনি সতর্ক করে বলেন, সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চল এখন একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর, ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্লাহ ব্যুরো চীফ, ময়মনসিংহ

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:১৮ এম


মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর, ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়।
রোববার (১২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় অংশীজনদের বক্তব্যে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও কিশোর অপরাধ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক সভা, প্রচার-প্রচারণা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের এক সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:২৩ এম


মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের এক সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপন (২৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রবিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্যটি প্রকাশ করেন।

তিনি বলেন, সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় রাজধানীর শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য আপনকে গ্রেফতার করা হয়। এই অভিযানে তার কাছ থেকে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ারও উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আপনের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি পূর্বের মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরে মানব পাচারের বিভীষিকা পেরিয়ে ফিরে আসার গল্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


মিশরে মানব পাচারের বিভীষিকা পেরিয়ে ফিরে আসার গল্প

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে মিশরে আটকে রেখে নির্যাতন এবং প্রতারণার অভিযোগের একটি ঘটনা আবারও আলোচনায় এসেছে। আরটিভির মিশর প্রতিনিধি আফছার হোসাইন দু’বছর আগের সেই ঘটনার বিশদ বিবরণ তুলে ধরেছেন।

ঘটনার সম্পর্কে আফছার হোসাইন বলেন, ঠিক দুই বছর আগে এক অচেনা নম্বর থেকে ফোন এলো। আমি রিসিভ করতেই ওপাশে একজন শক্ত গলায় কাঁদছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? কেন কাঁদছেন? তিনি বললেন, আমার নাম আবুল কাসেম। আমি মিশরের আশরা রামাদান থেকে বলছি। আমার বাড়ি কিশোরগঞ্জ। বহু চেষ্টা করে আপনার নম্বর পেয়েছি। আল্লাহর দোহাই লাগে, আমাদের বাঁচান।

আমি জানতে চাইলাম, আপনার কি হয়েছে? তিনি বললেন, আমি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন পরিষদে চাকরি করতাম। নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদে চাকরি করত মোহাম্মদ শরীফ মিয়া। সেই কারপাশা জালালপুর গ্রামের মিশরে বসবাসরত জহির মিয়া ও মিনা বেগম নামে এক দালাল দম্পতি ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে আমাকে, আবুল কাসেম, মোহাম্মদ শরীফ মিয়া এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. জামান মিয়াকে মিশরে নিয়ে এসেছে। তারা আমাদের প্রায় তিন মাস ধরে একটি ঘরে বন্দি করে রেখেছে।

এতে কারপাশা ইউনিয়নের উদ্যোক্তা মোহাম্মদ শরীফ মিয়া’র স্ত্রী ফুলনাহার বেগমের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে আমাদের দালালের বাড়িতে রেখে গৃহকর্ম করানো হচ্ছে। আমরা ৪জন— আমি, আমার বন্ধুর স্ত্রী এবং দুটি বন্ধু। আমাদের দেশে ফিরতে সাহায্য করুন।

আমি বললাম, বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে। তিনি জানালেন, তাদের কাছে দূতাবাসের কোনো নম্বর নেই এবং নিজেদের ফোনও নেই। তারা অন্য একজনের ফোন থেকে আমাকে কল করেছে।

আমি দালালের নাম এবং ফোন নম্বর চাইলে তিনি সেটা জানিয়ে ফোন কেটে দেন। কিছুক্ষণ পর আমার WhatsApp-এ বাংলাদেশ থেকে সেই দালালের পাসপোর্টের কপি, ছবি, ফেসবুক লিংক এবং আবুল কাসেমের সাথে অন্য একজন ভুক্তভোগীর দুটি ভিডিও পাঠানো হয়। এই ভিডিয়োগুলোতে তাদের অমানবিক এবং অসহায় জীবনযাপনের করুণ চিত্র ফুটে উঠেছিল।

সেদিন রাতে আমি দালালকে ফোন করে তিনজনের নাম জিজ্ঞাসা করি। প্রথমে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। পরে স্বীকার করে বলেন, হ্যাঁ, আমি এনেছি এবং গার্মেন্টসে চাকরি দিয়েছি। এরপর উল্টো আমাকে ধমক দিয়ে ফোন কেটে দেন। এরপর যতবার ফোন করেছি, তিনি আর রিসিভ করেননি।

পরদিন সকালে আমি বিষয়টি বাংলাদেশে দূতাবাসের তত্‍কালীন শ্রম কাউন্সিলর ইসমাইল হোসেনকে জানায় এবং দালালের নম্বর দিয়ে আবুল কাসেমদের সহায়তার জন্য অনুরোধ করি।

দূতাবাস থেকে আবুল কাসেমকে যোগাযোগ করে আসতে বলা হলে তিনি জানান, তার ডিউটি রয়েছে আর পরের সপ্তাহে আসবেন। কিন্তু পরের সপ্তাহে তিনি তাঁর স্ত্রীকে পাঠান। দুর্ভাগ্যবশত তিনি শ্রম কাউন্সিলরের সামনে ঘটনার সবকিছু অস্বীকার করেন।

এদিকে আমি কিশোরগঞ্জের কয়েকটি পাবলিক ফেসবুক গ্রুপে দালালের ছবি এবং ঘটনার বিস্তারিত নিয়ে একটি পোস্ট করি। পোস্টটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য শুরু হয়। সে সময় স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা পোস্টটি মুছে ফেলার জন্য আমাকে হুমকি দেন। কিন্তু আমি পোস্টটি সরাইনি।

পরদিন আবুল কাসেম দালালের ফোন থেকে আমাকে কল করে বলেন, স্যার, দালাল বলেছে আগামীকাল আমাদের দেশে পাঠিয়ে দেবে। আপনার কাছে দয়া করে পোস্টটি ডিলিট করার অনুরোধ করছি।

পরবর্তীতে বিমানবন্দর থেকে আবার ফোন করে তিনি জানান, স্যার, আমরা দেশে ফিরে যাচ্ছি। আপনার জন্য আমরা নতুন জীবন পেলাম। আপনি যদি কখনো দেশে আসেন, তাহলে একবার আপনার সঙ্গে দেখা করতে চাই।

কয়েক মাস পর দেশে গিয়েছিলাম। তিনি বারবার মেসেঞ্জারে যোগাযোগ করেছেন এবং দেখা করার অনুরোধ করেছিলেন। কিন্তু সময়ের অভাবে দেখা হয়ে ওঠেনি।

আজ (১২ জুলাই) হঠাৎ টাইমলাইনে কাসেম ও তার পরিবারের একটি ছবি চোখে পড়তেই সেই দুই বছর আগের ঘটনার কথা মনে পড়ে গেল। মনে হলো, এই ঘটনাটি আবারও লেখা উচিত— যাতে মানুষ বুঝতে পারে, বিদেশে সুস্পষ্ট জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে মানব পাচারকারীরা কতটা নিষ্ঠুরভাবে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলছে। কারণ বিদেশে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে মানব পাচারকারীরা এখনো অসংখ্য নিরীহ মানুষকে প্রতারণার জালে আটকে ফেলছে। অনেকেই অর্থ, সম্মান, স্বাধীনতা এবং কখনো কখনো জীবনও হারিয়ে ফেলছেন।

প্রবাসে যাওয়ার আগে দালাল নয়, যাচাই করা বৈধ পথ বেছে নিন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, পুরো একটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%