ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার


কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের সময় আসামিটি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রুহুল আমিন আকন (২৯) চরমোনাই ইউপির ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের পুত্র।

কোতয়ালী মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম বলেন, গত ১০ জুলাই আনুমানিক ১২/১৩ বছর বয়সী একটি কিশোরীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে। এ ঘটনার পর বুধবার দুপুরে কিশোরীর মা থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগ প্রতিবেদন পাওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। রাতের সময় মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরী তাকে চিহ্নিত করেছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

মামলায় বাদী অভিযোগে উল্লেখ করেছেন, গত ১০ জুলাই সন্ধ্যায় প্রকৃতির ডাকে ঘরে বাইরে বের হওয়া কিশোরীকে মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশি ইলিয়াসের ঘরে দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন পালাক্রমে কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত ধর্ষণ করে। এই ঘটনার সময় কিশোরীর কানে থাকা দুলও তারা ছিনিয়ে নিয়েছে। পরে কিশোরীকে ভোর রাতে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ার ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা উদযাপন লাখো ভক্তের সমাগমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


কচুয়ার ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা উদযাপন লাখো ভক্তের সমাগমে

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই সাচার বাজার পরিণত হয় ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সকালে মন্দিরে পূজা-অর্চনা, প্রণাম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীজগন্নাথের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রার্থনায় অংশ নেন। দুপুর গড়িয়ে বিকেলে উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা শুরু হয়। বিকেল ৫টার দিকে পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত ঐতিহ্যবাহী রথটি লাখো ভক্তের সম্মিলিতভাবে রশি টানার মধ্য দিয়ে শোভাযাত্রায় এগিয়ে যায়। এ সময় চারদিকে ধ্বনিত হতে থাকে ভক্তিমূলক সঙ্গীত, শঙ্খধ্বনি ও হরিনাম-সংকীর্তন।

রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানান, সাচার বাজারে প্রতিবছরই শতবর্ষের ঐতিহ্য ধরে রথযাত্রা উদযাপন করা হয়। এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন করতে আয়োজকেরা সকাল থেকেই নিরলসভাবে কাজ করেছেন।

রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন, ভক্তিমূলক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা নিজেদের ও পরিবারের সুখ, শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিকেল অক্সিজেন রোডম্যাপ তৈরিতে ২৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


মেডিকেল অক্সিজেন রোডম্যাপ তৈরিতে ২৭ সদস্যের কমিটি

 দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা। এছাড়াও কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্ল्यूএইচও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে- চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা, অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রথযাত্রা মহোৎসবে ঐক্য ও সম্প্রীতির আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রথযাত্রা মহোৎসবে ঐক্য ও সম্প্রীতির আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের মূল লক্ষ্য।

আজ বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী মির্জা ফখরুল মন্তব্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন।

তিনি দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সকল ধর্মাবলম্বী মানুষের দেশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।

মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। তিনি এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতে ইসলামীই ভারতের একমাত্র অপছন্দের দল: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


জামায়াতে ইসলামীই ভারতের একমাত্র অপছন্দের দল: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। জামায়াত তাদের লাল কার্ড দেখায়। তবে জামায়াত তাদের লাল কার্ডের কোনো পরোয়া করে না, কারণ আমাদের ভূখণ্ডে যাওয়ার কোন ইচ্ছে নেই।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও বেশ কিছু মানুষ এখনও অতীত নিয়ে পড়ে আছেন। যদি ২৪ না হয় তবে তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি কীভাবে সামনে এগোবে? তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে সক্ষম নয়—এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। তার মন্তব্য, চারটি প্রশ্ন বুঝতে না পারলে ৩১ দফা কীভাবে তারা বুঝবে?

সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার জন্য আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট কারচুপির বিষয় একদিন সামনে আসবে। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনো বৃথা যাবে না। সংসদে কোনো সমাধান না হলে রাজপথে হতে পারে সমাধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%