প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। জামায়াত তাদের লাল কার্ড দেখায়। তবে জামায়াত তাদের লাল কার্ডের কোনো পরোয়া করে না, কারণ আমাদের ভূখণ্ডে যাওয়ার কোন ইচ্ছে নেই।
বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন, সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও বেশ কিছু মানুষ এখনও অতীত নিয়ে পড়ে আছেন। যদি ২৪ না হয় তবে তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি কীভাবে সামনে এগোবে? তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে সক্ষম নয়—এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। তার মন্তব্য, চারটি প্রশ্ন বুঝতে না পারলে ৩১ দফা কীভাবে তারা বুঝবে?
সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার জন্য আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট কারচুপির বিষয় একদিন সামনে আসবে। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনো বৃথা যাবে না। সংসদে কোনো সমাধান না হলে রাজপথে হতে পারে সমাধান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন