০২:০৮ পি.এম
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মামলাগুলো দীর্ঘ সময় ধরে হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের শুনানির জন্য অপেক্ষা করছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই দ্রুত শুনানি অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলার হাইকোর্টের রায় প্রকাশিত হয়। এই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টের মাধ্যমে বহাল রাখা হয়।
এছাড়া, ২০২৫ সালের ১৬ই মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও হাইকোর্টে বহাল রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন