ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য এটাই ‘সেরা সময়’: পেজেশকিয়ান


যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য এটাই ‘সেরা সময়’: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত বলে তিনি মন্তব্য করেছেন। পেজেশকিয়ানের দাবি, যুদ্ধ ও সংঘাতের পর ইরান এখন ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং সংহত অবস্থানে রয়েছে। তাই আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এটাই ‘সবচেয়ে ভালো সময়’ বলে তিনি বিবেচনা করছেন।

দায়িত্ব গ্রহণের পর নিজের দ্বিতীয় সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান জানান, দেশে এখন সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। পরিস্থিতি এমন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘যখন মানুষ একটি সমঝোতায় পৌঁছানোর কথা বলছে, আমি বিশ্বাস করি এখনই সেরা সময়। কারণ দেশে সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। আমার যতদূর জানা, এই যুদ্ধ ও সংঘাত থেকে ইরান বিজয়ী ও শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে।’

আরও পড়ুন: এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ, সদস্যসচিব আখতার

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেছেন, আলোচনার মাধ্যমে ইরান তার অধিকার আদায় করতে সক্ষম হবে। দেশটি শুধু নিজের দেশ ও জনগণের অধিকার ছাড়া আর কিছুই চায়।

ইরানের প্রেসিডেন্ট প্রসঙ্গক্রমে উল্লেখ করেন, শুধু যুদ্ধের মাধ্যমে কোনো বিরোধের সমাধান করা সম্ভব নয়। গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে শান্তির পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এও বলেন, ‘শুধু যুদ্ধের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। আমরা সমঝোতা স্মারকের বিধানের ভিত্তিতে শান্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

পেজেশকিয়ান মন্তব্য করেন, তবে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ইরান ওই সমঝোতা স্মারককে নিজেদের কর্মপন্থার ভিত্তি হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু তার জন্য যুক্তরাষ্ট্রকে তার সৃষ্ট অবিশ্বাসের পরিবেশ ত্যাগ করতে হবে এবং আবারো পারস্পরিক আস্থা পুনর্গঠনের সুযোগ তৈরি করতে হবে।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটের আগে ব্রাজিলে টেলিভিশন বিতর্কে লুলা ও বলসোনারো মুখোমুখি

তেহরানের দৃষ্টিতে ওয়াশিংটন এখনো অবিশ্বাস্য— এভাবে তিনি মন্তব্য করেন।

সরকারি সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে তার আরেক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের কারণে তেহরানের দীর্ঘদিনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

তিনি আবারও বলেন, ‘যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক, অপরাধী এবং ইসলামী প্রজাতন্ত্র ইসলামী প্রজাতন্ত্রই থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

পেজেশকিয়ান অঙ্গীকার করেন, কূটনীতির কারণেই যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে। তিনি বলেন, ইরান যে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, তার কারণেই যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে এবং তেহরানের সঙ্গে চুক্তি ও সমঝোতায় পৌঁছাতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে রাজি রাশিয়া: পুতিন

এদিকে সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরান ও ওমানের যৌথভাবে সম্মত পদ্ধতি অনুসরণ না করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বিকল্প নৌপরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে।

পেজেশকিয়ান বলেন, কথিত এসব লঙ্ঘন নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা সমঝোতা স্মারকের অধীনে প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমে সমাধান করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, ইরানের জন্য ‘মর্যাদা ও সম্মানের সঙ্গে’ এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ এম


আগামীকাল এসএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। গত শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। ফলাফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এছাড়া, দুটি অভিন্ন ওয়েবসাইট eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।

বোর্ডের সূত্রে জানা গেছে, মুঠোফোনে যেকোনো সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। এক্ষেত্রে মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে SSC MAD ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC ROLL YEAR লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে পারবেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার জন্য ফরম পূর্ণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ এম


জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন।

নিয়োগপত্রপ্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন, শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী।

এ ছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও নিয়োগপত্র পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা।

তিনি বলেন, এখানে উপস্থিত আপনারা কেউ জুলাইয়ের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন, আবার কারও আপনজন এই আন্দোলনে অংশ নিয়েছেন।

আপনাদের নিজেদের বা আপনজনদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ একটি মুক্ত পরিবেশে থাকতে পারছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আত্মত্যাগকারীদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। তাদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

এ সময় সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্না প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। চাকরির নিয়োগপত্র পেয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ এম


ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

আজকের দিনেই বিশ্বের বায়ু দূষণের শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। কাম্পালার বায়ুমান সূচকে স্কোর ১৮৫ হিসেবে রেকর্ড করা হয়েছে।

তালিকায় ঢাকা ১৫তম অবস্থানে রয়েছে। আজকের দিনে বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৯৫, যা একটি ‘মাঝারি বা সহনীয়’ মান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ সংখ্যা সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৫১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

একই স্কোরের ভিত্তিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ স্থানে বাহারাইনের রাজধানী মানামা অবস্থান করছে, যার স্কোর ১৫৬।

পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যা ১৪৪ স্কোর নিয়ে তালিকায় স্থান পেয়েছে।

 

বায়ুদূষণের মান কতটা নির্মল বা দূষিত, তা জানতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদান করে।

এই প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে গণ্য করা হয়।

যদি স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে, তা মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়ে থাকে।

তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য স্কোর ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর হিসেবেও ধরা হয়।

আর ১৫১ থেকে ২০০ একেবারে ‘অস্বাস্থ্যকর’ বলে অবিহিত করা হয়।

যদি স্কোর ২০১ থেকে ৩০০ হয়, তবে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলেই উল্লেখ করা হয়।

এছাড়া যদি স্কোর ৩০১-এর বেশি হয়, তাহলেই সেই বায়ুকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৩ এম


অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য ঢাকাস্থ হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুয়া মাইগ্রেশন এজেন্টদের বিরুদ্ধে। এ সম্পর্কে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

শনিবার (৮ আগস্ট) অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার জন্য একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্টের (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।

অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টের আচরণবিধি উল্লেখ করে আরো বলা হয়েছে, নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হবে এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে—তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ করা; তারা কি কি সেবা প্রদান করবেন এবং তার খরচ কত হবে তা আপনাকে লিখিতভাবে জানানো; আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।

একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে বলা হয়েছে যে আপনি https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf এই ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন।

তাছাড়া নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট খুঁজে পেতে ‘অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি’ (OMARA)-এর সেলফ-সার্ভিস পোর্টালে https://portal.mara.gov.au/search-the-register-of... অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এবং অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা গ্রহণ সম্পর্কে জানার জন্য https://immi.homeaffairs.gov.au/.../using-a-legal... ওয়েবসাইট পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%