০৮:৩৫ পি.এম
পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্বোধন
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় ‘শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে এই পাঠাগারটির উদ্বোধন করেন সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
আরও পড়ুন: ‘চলি মানবতার সাথে’ শিরোনামে বসুন্ধরা শুভসংঘের সম্মেলন সান্তাহারে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ড. হোসেন জিল্লুর রহমান উল্লেখ করেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বৃদ্ধি পাবে। এতে তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং একটি সচেতন প্রজন্ম গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের নাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: হেমায়েত হোসেন
জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যাশা আমাদের রয়েছে।’
ড. হোসেন জিল্লুর রহমান আরো উল্লেখ করেন, ‘পাঠাগার শুধুমাত্র বই পড়ার স্থান নয়; এটি এলাকার মানুষের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতা বিকাশের কেন্দ্র হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।
আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ড. হোসেন জিল্লুর রহমান পাঠাগারটি পরিদর্শন করেন এবং সেখানে বই উপহার দেন। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীরা অবসর সময় বই পড়ার মাধ্যমে কাজে লাগাতে পারবে। পাশাপাশি তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: তালাশ বিডি নিউজের সংবাদে তৎপর পুলিশ, বাকেরগঞ্জে জোরদার মাদকবিরোধী অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন