ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে জুলাই শহিদ দিবস বিভিন্ন স্থানে পালিত


দিনাজপুরে জুলাই শহিদ দিবস বিভিন্ন স্থানে পালিত

 

দিনাজপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। আয়োজনগুলোর মধ্যে ছিল, জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া।

বৃহস্পতিবার দিনাজপুর জিমনেমিয়ামের সামনে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন: শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে julho শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, জেলা জাসাসের আহবায়ক আখতারুজ্জামান আখতার, শহিদ সুমন পাটোয়ারির বাবা, জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু, "আমরা জুলাই যোদ্ধা" জেলা শাখার আহবায়ক মোঃ শাহিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। জুলাই চেতনা যাতে কোন ভাবেই ব্যাহত না হয় সে দিকের সকলকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা আরও বলেন, যারা বিগত ১৭ বছর কথা বলতে পারেনি, জুলাই বিপ্লবের কারণে তারা আজ কথা বলার সুযোগ পেয়েছে। জাতি দেশের সার্বিক পরিবর্তন চেয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর দেশে কোন গুণগত পরিবর্তন হয়নি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় তালিকাভুক্ত ২৮১ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় রীতি ও ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুলাই) বিকেলে মধুপুর পৌরসভার শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বর ঘুরে পুনরায় আশ্রমে গিয়ে শেষ হয়।

এতে প্রায় হাজার ভক্ত-অনুরাগী অংশ নেন। রথযাত্রা অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার বলেন, বিএনপি সকল ধর্মাবলম্বী মানুষদেরকে সময গুরুত্ব দেয়। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা সজাগ থাকে। আগেও বিএনপির সকল কার্যক্রমে সহযোগিতা করেছে। এখনো করছে। ভবিষ্যতেও করবে। মধুপুরের এমপি ও মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন নির্দেশনা দিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ধর্মীয় উৎসব সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। সহযোগিতা করার জন্য। তাই অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পাশে আছি থাকবো।
বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপি সহসভাপতি লিলি সরকার, সনাতন ঐক্য পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অপূর্ব সিং টনি, মধুপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার। উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মঞ্জু, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, পৌর যুবদলের আব্বায়ক সাইফুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মানিক চন্দ্রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের সময় আসামিটি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রুহুল আমিন আকন (২৯) চরমোনাই ইউপির ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের পুত্র।

কোতয়ালী মডেল থানার ওসি আল-মামুন উল ইসলাম বলেন, গত ১০ জুলাই আনুমানিক ১২/১৩ বছর বয়সী একটি কিশোরীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে। এ ঘটনার পর বুধবার দুপুরে কিশোরীর মা থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগ প্রতিবেদন পাওয়ার পর পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। রাতের সময় মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরী তাকে চিহ্নিত করেছে।

মামলায় বাদী অভিযোগে উল্লেখ করেছেন, গত ১০ জুলাই সন্ধ্যায় প্রকৃতির ডাকে ঘরে বাইরে বের হওয়া কিশোরীকে মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশি ইলিয়াসের ঘরে দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন পালাক্রমে কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত ধর্ষণ করে। এই ঘটনার সময় কিশোরীর কানে থাকা দুলও তারা ছিনিয়ে নিয়েছে। পরে কিশোরীকে ভোর রাতে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ার ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা উদযাপন লাখো ভক্তের সমাগমে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


কচুয়ার ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা উদযাপন লাখো ভক্তের সমাগমে

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই সাচার বাজার পরিণত হয় ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সকালে মন্দিরে পূজা-অর্চনা, প্রণাম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীজগন্নাথের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রার্থনায় অংশ নেন। দুপুর গড়িয়ে বিকেলে উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা শুরু হয়। বিকেল ৫টার দিকে পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত ঐতিহ্যবাহী রথটি লাখো ভক্তের সম্মিলিতভাবে রশি টানার মধ্য দিয়ে শোভাযাত্রায় এগিয়ে যায়। এ সময় চারদিকে ধ্বনিত হতে থাকে ভক্তিমূলক সঙ্গীত, শঙ্খধ্বনি ও হরিনাম-সংকীর্তন।

রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানান, সাচার বাজারে প্রতিবছরই শতবর্ষের ঐতিহ্য ধরে রথযাত্রা উদযাপন করা হয়। এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন করতে আয়োজকেরা সকাল থেকেই নিরলসভাবে কাজ করেছেন।

রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন, ভক্তিমূলক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা নিজেদের ও পরিবারের সুখ, শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিকেল অক্সিজেন রোডম্যাপ তৈরিতে ২৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


মেডিকেল অক্সিজেন রোডম্যাপ তৈরিতে ২৭ সদস্যের কমিটি

 দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬-২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা। এছাড়াও কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্ল्यूএইচও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে- চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা, অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%