প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। আয়োজনগুলোর মধ্যে ছিল, জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া।
বৃহস্পতিবার দিনাজপুর জিমনেমিয়ামের সামনে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে julho শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, জেলা জাসাসের আহবায়ক আখতারুজ্জামান আখতার, শহিদ সুমন পাটোয়ারির বাবা, জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিজার রহমান তপু, "আমরা জুলাই যোদ্ধা" জেলা শাখার আহবায়ক মোঃ শাহিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যে কোন মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। জুলাই চেতনা যাতে কোন ভাবেই ব্যাহত না হয় সে দিকের সকলকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা আরও বলেন, যারা বিগত ১৭ বছর কথা বলতে পারেনি, জুলাই বিপ্লবের কারণে তারা আজ কথা বলার সুযোগ পেয়েছে। জাতি দেশের সার্বিক পরিবর্তন চেয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর দেশে কোন গুণগত পরিবর্তন হয়নি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় তালিকাভুক্ত ২৮১ জন জুলাই যোদ্ধা রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন