১০:৪৫ পি.এম
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শ্রাবণ নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে পানিতে ডুবে।
রবিবার (১ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার ইটভাটার একটি পুকুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিকেলের দিকে ডুবুরি এসে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন। শ্রাবণ ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে, এবং সে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার ইটভাটার গভীর পুকুরে গোসল করতে নামে। তারা পুকুরে প্রায় আধা ঘণ্টা সময় কাটায়। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু ওপরে উঠে এলেও শ্রাবণ পানিতে ডুবে থাকে।
আরও পড়ুন: দাপুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মাওলানা আব্দুর রহিম উজ্জ্বল
সেসময় তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর খুলনা থেকে ডুবুরি সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন। শ্রাবণ ঝিনাইদহ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাশ করেছে। সদ্য পাস করা কলেজ ছাত্রের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন