ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামি জাকির হোসেন গ্রেপ্তার


হালিশহরে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামি জাকির হোসেন গ্রেপ্তার

চট্টগ্রাম, ৬ নভেম্বর, ২০২৬ : নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. জাকির হোসেন, যিনি প্রকাশ বাচা মিয়া (৪৮) নামে পরিচিত, গ্রেপ্তার করেছে এসআরবি।

আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এই তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া জাকির হোসেন হালিশহর থানাধীন সুন্দরীপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

এসআরবি জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকা থেকে মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, জাকির গত ৪ নভেম্বর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিল।

গ্রেপ্তারকৃত আসামি মো. জাকির হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি জোটের দাবি: মক্কার দিকে ড্রোন নিক্ষেপ প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সৌদি জোটের দাবি: মক্কার দিকে ড্রোন নিক্ষেপ প্রতিহত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, তারা ড্রোনটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ইয়েমেন বিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি এই তথ্য প্রকাশ করেছেন।

জোটটি জানিয়েছে, মক্কার অঞ্চলের দিকে নিক্ষেপ করা একটি ড্রোন তাদের বাহিনী দ্বারা ধ্বংস করা হয়েছে।

কর্নেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন যে, তাদের বাহিনী মক্কার অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারবার প্রতিশ্রুতি ভেঙেছে যুক্তরাষ্ট্র, ইরানের কাগুজে প্রতিশ্রুতিতে আস্থা নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


চারবার প্রতিশ্রুতি ভেঙেছে যুক্তরাষ্ট্র, ইরানের কাগুজে প্রতিশ্রুতিতে আস্থা নেই

ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া কেবল লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরে আসবে না। বরং, তেহরান আলোচনা শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপ দেখতে চায়। এ কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি কানি।

বাঘেরি কানি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের বাস্তব পদক্ষেপগুলো নিজের চোখে দেখতে হবে। যখনই এমন পদক্ষেপ দৃশ্যমান হবে, তখনই একটি নতুন অধ্যায় শুরুর পথ প্রশস্ত হবে।”

তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করে চার দফা আলোচনাই ভেস্তে দিয়েছে। এই কারণে ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে নতুন কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে রাজি নয় তেহরান।

এদিকে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির তিন ঘণ্টার বৈঠকের উদ্দেশ্য সম্পর্কেও আলোচনা করেন বাঘেরি কানি।

তিনি জানান, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেওয়া। ওই বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ইরানের অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে খামেনির নেতৃত্বে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে রাশিয়াকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সূত্র: আলজাজিরার

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘীর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জনে দিঘীর মন্তব্য

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে গুঞ্জনকে স্বাভাবিকভাবেই দেখার কথা জানিয়েছেন দিঘী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। তাকে ঘিরে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা সেসবের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানান তিনি।

দিঘীর মতে, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ানো স্বাভাবিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষেও নন এই অভিনেত্রী। বরং বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে এসব বিষয় স্বাভাবিকভাবে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। দিঘীর মতে, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউনিয়ায় রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


কাউনিয়ায় রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন হত্যাকাণ্ডের ঘটনায় এসআরবি ও পুলিশ প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মজনু মিয়া (৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

মামলার এজাহার অনুযায়ী, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর, আবদার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি ও পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় খলিলুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের কাউনিয়ায় নিয়ে আসতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Ñএমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%