০৮:৫০ পি.এম
ভারতের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির জন্য অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে তিনি বলেছেন, যদি সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট শর্ত মেনে নেওয়া হয়, তাহলে তিনি অনশন ভাঙবেন।
তিনি চিঠিতে জানান, তিনি চান যে আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি বা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না। সরকার যদি এই স্পষ্ট নিশ্চয়তা দেয়, তাহলে তিনি অনশন প্রত্যাহার করবেন। অন্যথায়, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন।
কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা তার চিঠিতে ওয়াংচুক জানান, ‘আমি সরকারের কাছে স্পষ্ট নিশ্চয়তা চাই যে, আন্দোলনে অংশ নেওয়া কোনো তরুণের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আন্দোলনকারীরা কেবল একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়েছেন।’
আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি
প্রসঙ্গত, তিনি ৫৯ বছর বয়সে ২৮ জুন থেকে অনশন শুরু করেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহির দাবি নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত আন্দোলনের অংশ হিসেবে তিনি দিল্লির জন্তর মন্তরে অনশন করছে।
৩ সপ্তাহের বেশি সময় পরে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিলেও তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। বর্তমানে তিনি গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা ২৫ তম দিনের অনশন চালিয়ে যাচ্ছেন।
ওয়াংচুক তার চিঠিতে উল্লেখ করেছেন, নাড্ডা ও জিতেন্দ্র সিং সম্প্রতি হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ বিবেচনা করা এবং প্রশ্নফাঁসের ঘটনা ও জবাবদিহি নিয়ে সংসদে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিও বিবেচনায় নেওয়ার কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন