ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত


নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন।

এ ছাড়া সভায় বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক, সদস্য আবুল কাওসার আশা এবং আমিনুল ইসলাম মিঠুসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৮৪ শতাংশ জমি দান করেও প্রতিষ্ঠাতার স্বীকৃতি মেলেনি, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে তদন্তের দাবি

সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়নগরে র‌্যাবের অভিযানে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


বিজয়নগরে র‌্যাবের অভিযানে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র‌্যাব-৯ এর অভিযানে ২৫ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উথারিয়াপাড়া এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া সিরাপগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-৯ আরও জানায়, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

 রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আইডি বাগানপাড়া এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। অভিযানের সময় ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে একজনকে সাত দিন, একজনকে এক দিন, চারজনকে পাঁচ দিন এবং বাকি পাঁচজনকে তিন দিন করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৃথক অভিযানে গুড়িপাড়া লেকপাড় এলাকা থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংস

 

পরিবেশ ও কৃষিজমি রক্ষার উদ্দেশ্যে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার বালিগাঁও ও গোয়ার এলাকায় অভিযান চালানো হয়, যেখানে তিনটি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অভিযানের সময় তিনটি ড্রেজার পাইপ অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল, সেগুলো অপসারণ করে বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিক বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি, তাই কাউকে আটক বা জরিমানা করার সুযোগ ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষার জন্য অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও কৃষিজমি রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজযাত্রায় কমলো বিমানের টিকিট ভাড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:১১ পি.এম


হজযাত্রায় কমলো বিমানের টিকিট ভাড়া

আগামী বছর হজযাত্রীদের জন্য বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে হজের জন্য বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার আগামী বছর এই বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। এর মানে হচ্ছে বিমান ভাড়া কমানো হয়েছে ২৪ হাজার ৮৩০ টাকা।

বুধবার (২২ জুলাই) ধর্ম মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সরকারীভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় খরচ হিসাব করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিতে গিয়ে হজ প্যাকেজ ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্ত্রী জানালেন, সরকারি ব্যবস্থাপনায় এবারের জন্য দুটি প্যাকেজ প্রবর্তন করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারিত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ এর জন্য খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এছাড়া, বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজও নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নিবিড় তদারকির মাধ্যমে আগামী বছরের জন্য আরও উন্নত ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, সৌদি সরকার হজযাত্রীদের আবাসন, যাতায়াত, খাবার ও সেবার মান উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি—এই চারটি সার্ভিস প্যাকেজ থাকবে, কিন্তু ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হবে। ‘ডি’ ক্যাটাগরি বাদ দেওয়ার ফলে সেবার মান আরও সমন্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%