প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ২৫ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উথারিয়াপাড়া এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া সিরাপগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ আরও জানায়, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন